প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে কোণঠাসা করল যুক্তরাষ্ট্র

প্রথমার্ধের শেষ দিকে এসে আরও একটি গোল পেয়ে অস্ট্রেলিয়ার ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে যুক্তরাষ্ট্র। ৪৩তম মিনিটে কাছ থেকে হেড করে বল জালে জড়ান আলেক্স ফ্রিম্যান। তবে গোলটি নিয়ে নাটকীয়তা ছিল বেশ কিছুক্ষণ।

গোলের পর সহকারী রেফারি অফসাইডের সংকেত দিলে প্রথমে গোল বাতিল করা হয়। এরপর ভিডিও সহকারী রেফারির সহায়তায় পুরো ঘটনা পর্যালোচনা করেন ম্যাচ রেফারি। দীর্ঘ পর্যালোচনার পর আগের সিদ্ধান্ত পরিবর্তন করে গোলের স্বীকৃতি দেওয়া হয়। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের পরিসংখ্যানও যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের কথাই বলছে। ৪৫ মিনিট শেষে বল দখলের হার ছিল ৭১ শতাংশ, যেখানে অস্ট্রেলিয়ার ছিল মাত্র ২৯ শতাংশ। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে অস্ট্রেলিয়াকে নিজেদের অর্ধেই আটকে রেখেছে মার্কিনরা।

এর আগে ১১তম মিনিটে ক্যামেরন বার্গেসের আত্মঘাতী গোলে লিড নিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে ফ্রিম্যানের গোল সেই ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link