চিরচেনা লামিন ইয়ামালকে খুঁজে পেল বিশ্বকাপ!

সব প্রথমই সুন্দর, সব প্রথমই বিশেষ। তাই তো বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করে সিজদায় লুটিয়ে পড়লেন লামিন ইয়ামাল। সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দিলেন কৃতজ্ঞতার বার্তা।

সব প্রথমই সুন্দর, সব প্রথমই বিশেষ। তাই তো বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করে সিজদায় লুটিয়ে পড়লেন লামিন ইয়ামাল। সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দিলেন কৃতজ্ঞতার বার্তা।

ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট। স্পেন আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের রক্ষণভাগ তখনো নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পায়নি। আর সেই সুযোগটাই লুফে নিলেন ইয়ামাল। দুর্দান্ত এক ফিনিশে বল জড়িয়ে দিলেন জালে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ল স্প্যানিশ শিবির।

বিশ্বকাপের মঞ্চে ইয়ামালের প্রথম গোল। কিন্তু এই গোল শুধুই একটি গোল নয়, ইতিহাসের অংশ হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী কোনো খেলোয়াড়ের করা ম্যাচের প্রথম গোলের রেকর্ড এতদিন ছিল শুধুই কিংবদন্তি পেলের দখলে। ১৯৫৮ সালে করা তাঁর সেই সৃষ্টি এতদিন কেউ ছুঁতে পারেনি। ইয়ামাল সেটা করে দেখালেন, ছুঁয়ে দেখলেন মহারথীর অমর কীর্তি।

১৮ বছর বয়সে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের প্রথম গোল করে বিশ্বকাপ ইতিহাসের সেই বিশেষ তালিকায় নিজের নাম লিখিয়ে ফেললেন তিনি। পেলের রেকর্ড ভাঙেননি, তবে ভাগ বসিয়েছেন এমন এক কীর্তিতে, যেটি প্রায় সাত দশক ধরে স্পর্শহীন ছিল।

গোল করার পর আবেগও ছিল দেখার মতো। সতীর্থদের উল্লাসের মাঝেও ইয়ামাল মাটিতে সিজদায় দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই দৃশ্য যেন বলে দিচ্ছিল, এই মুহূর্তটা তাঁর কাছে কতটা বিশেষ।

আসলে বিশেষ হওয়ারই কথা। বার্সেলোনার হয়ে ইউরোপ কাঁপানো, স্পেনের হয়ে ইউরো জেতা, এসব অর্জন আগেই এসেছে। কিন্তু বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ, এখানে প্রথম গোলের অনুভূতি সবসময়ই আলাদা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link