আইসিসি সভায় তামিম ম্যাজিক

মাঠে ব্যাট হাতে বোলারদের শাসন করেছেন দীর্ঘ সময়। এবার ক্রিকেটের নীতিনির্ধারণী টেবিলেও নতুন ইনিংস শুরু করলেন তামিম ইকবাল।

মাঠে ব্যাট হাতে বোলারদের শাসন করেছেন দীর্ঘ সময়। এবার ক্রিকেটের নীতিনির্ধারণী টেবিলেও নতুন ইনিংস শুরু করলেন তামিম ইকবাল।

স্কটল্যান্ডের এডিনবার্গে আইসিসির প্রথম সভায় বসেই সব আলো নিজের দিকে কেড়ে নিলেন নবনিযুক্ত এই বিসিবি সভাপতি। ক্রিকেট বিশ্বের নীতিনির্ধারকরা রীতিমতো মুগ্ধ তামিমের ক্রিকেটীয় দর্শনে।

সভায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বিসিবির ৫০ কোটি টাকা জরিমানা দেওয়ার প্রসঙ্গ। বিষয়টি নিয়ে আইসিসি আর বাকি সদস্যদের আশ্বস্ত করেছেন তামিম। এতে সরাসরি বিপুল অংকের জরিমানা না দিয়ে ভিন্ন উপায়ে তা সমন্বয়ে রাজি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও তাই প্রশংসা করেছেন তামিমের। তার মতে, তামিমের ক্রিকেটীয় জ্ঞান আর ঝকঝকে উপস্থাপনা সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। আসন্ন এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের প্রস্তাবনা থেকে শুরু করে ভবিষ্যতে বড় ইভেন্ট কিংবা সিরিজে নিজেদের সুবিধা আদায় এখন আগের চেয়ে সহজ হবে বলেও মনে করছে বোর্ড।

মাঠের দাপুটে ওপেনার তামিম বর্তমানে বোর্ডের গুরুদায়িত্বে। তার নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ কতদূর এগোতে পারে সেটিই এখন দেখার পালা।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link