অভিষেকেই হাসান মাহমুদের দুই শিকার!

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেক (এলপিএল)। আর প্রথম ওভারেই উইকেট। শুধু তাই নয়, দিনশেষে দুই উইকেট জুটেছে হাসান মাহমুদের। যদিও হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের কাছে।

লঙ্কান প্রিমিয়ার লিগে অভিষেক (এলপিএল)। আর প্রথম ওভারেই উইকেট। শুধু তাই নয়, দিনশেষে দুই উইকেট জুটেছে হাসান মাহমুদের। যদিও হারতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের কাছে।

ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা, যেখানেই যাচ্ছেন সেখানেই নজরটা নিজের দিকে টেনে নিচ্ছেন হাসান। ব্যতিক্রম হলো না মিরাজদের গলের বিপক্ষেও। ইনিংসের তৃতীয় ওভারে নিজের প্রথম ওভার করার জন্য হাজির হন। তৃতীয় বলেই তুলে নেন লাসিথ ক্রসপুলেকে।

এরপর অবশ্য স্বদেশি মিরাজের কাছে হজম করতে হয় দু’খানা চার। তাতেই প্রথম ওভারে উইকেট পেলেও বিলিয়েছেন ১৪ রান।

১৪তম ওভারে নিজের দ্বিতীয় ওভার যখন করতে এলেন, তখন অবশ্য ম্যাচের লাগাম গলের হাতেই। জুটি জমে গেছে, সেটা না ভাঙলেই নয়। পঞ্চম বলে আরও এক উইকেটের দেখা পান। তাঁর শিকার হয়ে সাজঘরে ফেরেন চারিথ আসালাঙ্কা। তবে এবারও খরচের খাতায় ওঠে ১২।

শেষমেষ ২.২ ওভার হাত ঘুরিয়ে ৩১ রানের বিনিময়ে ঝুলিতে পুরেছেন ওই দুই উইকেট। অন্যদিকে মিরাজের লঙ্কাপাড়ায় সময়টা ভালো যাচ্ছে না। আগের ম্যাচে ১৭ বলে ১০ রান করেছিলেন। বল হাতে দুই ওভারে দিয়েছিলেন ২৯ রান। এদিন আর বল হাতে ওঠেনি, তবে তিন নম্বরে নেমেছিলেন ব্যাট হাতে।

হাসান মাহমুদকে দুই বলে দুই চার হাঁকালেও শেষমেষ নয় বলে ১৩ রান করেই ফিরতে হয়েছে মিরাজকে। তবে দিনশেষে তাঁর দলই জিতেছে। দুই উইকেট পেলেও হাসান নিজের সেরাটা যে দিতে পারেননি, সেটা স্কোরকার্ডই বলে দিচ্ছে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link