বেজে গেছে ক্রিকেট বিশ্বকাপের দামামা!

২৪ বছর আগে, ২০০৩ সালে আফ্রিকার মাটিতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবারও সেই মহাদেশেই ফিরছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যু।

২৪ বছর আগে, ২০০৩ সালে আফ্রিকার মাটিতে হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবারও সেই মহাদেশেই ফিরছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি ভেন্যু। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। তবে আয়োজক তিন দেশ হলেও সবচেয়ে বড় দায়িত্ব থাকছে দক্ষিণ আফ্রিকার কাঁধে।

দেশটির আটটি ঐতিহাসিক স্টেডিয়ামে হবে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, কেপ টাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড কিংবা সেঞ্চুরিয়ন পার্ক—বিশ্ব ক্রিকেটের বহু স্মরণীয় অধ্যায়ের সাক্ষী এই মাঠগুলো আবারও বিশ্বকাপের উত্তাপ অনুভব করবে।

জিম্বাবুয়েও পাচ্ছে বড় ভূমিকা। তিনটি ভেন্যু দেওয়া হয়েছে তাদের। হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ। অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ক্রিকেট আয়োজনের কেন্দ্র।

তবে শুধু ভেন্যুই নয়, বদলে যাচ্ছে বিশ্বকাপের কাঠামোও। প্রথমবারের মতো মূল পর্বে ওঠার আগে র‍্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বর দলের মধ্যে হবে বাছাই পর্ব। সেখান থেকে একটি দল জায়গা করে নেবে মূল আসরে।

এরপর শুরু হবে ১২ দলের গ্রুপ পর্ব। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল খেলবে রাউন্ড-রবিন পদ্ধতিতে। সেখান থেকে সেরা দলগুলো উঠবে নতুন ‘সুপার সেভেন’ পর্বে। এই ধাপ শেষ হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল, আর সেখান থেকে নির্ধারিত হবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। সব মিলিয়ে ৫৭ ম্যাচের এই বিশ্বকাপ আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যের পুনর্জাগরণের গল্প।

লিটন দাসদের জন্য তাই এই ভেন্যু ঘোষণা বড় বার্তা দিয়ে রাখল। বিশ্বকাপের দামামা আনুষ্ঠানিকভাবে বেজে গেছে। জোর প্রস্তুতি যে নেওয়া শুরু করতে হবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link