ক্রিকেটে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হতে যাচ্ছে জাপান

ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ হতে যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর। এই দিন জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান। যেকোনো সংস্করণেই দুই দলের এটাই প্রথম দেখা।

ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ হতে যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর। এই দিন জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জাপান। যেকোনো সংস্করণেই দুই দলের এটাই প্রথম দেখা।

ম্যাচটির নাম দেওয়া হয়েছে সুজুকি কাপ। ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনেই মূলত এই আয়োজন। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হওয়া এক সমঝোতার ধারাবাহিকতায় শুরু হচ্ছে ‘স্পোর্ট ৭৫’ নামের এক উদ্যোগ, যার প্রথম আয়োজনই এই ম্যাচ।যার মুল লক্ষ্য, খেলার মাধ্যমে দুই দেশের  সম্পর্ক আরও দৃঢ় করা।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, এই ম্যাচ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাঁর ভাষায়, ভারতীয় দল এমন এক অঞ্চলে যাচ্ছে, যা ক্রিকেটের চিরাচরিত পরিচিত এলাকার বাইরে। এতে জাপান ও পূর্ব এশিয়ায় নতুন দর্শকের কাছে খেলাটি পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজিও এই ম্যাচকে মাইলফলক বলছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নিজেদের মাটিতে আমন্ত্রণ জানাতে পারাটা তাঁদের সংস্থার জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম। ২০১৮ সালে আইসিসির সব সদস্য দেশকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হলেও জাপান তাদের প্রথম টি-টোয়েন্টি খেলে ২০২২ সালের অক্টোবরে, ইন্দোনেশিয়ার বিপক্ষে, এই সানো মাঠেই। এরপর এখন পর্যন্ত মোট ৬১টি টি-টোয়েন্টি খেলেছে দলটি, জিতেছে ৪১টি। তবে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে এখনো খেলেনি জাপান। ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে তাদের প্রথম এমন অভিজ্ঞতা।

জাপান এবার ভারতের ২০তম টি-টোয়েন্টি প্রতিপক্ষ। এশিয়ান গেমসের আগেই এই ম্যাচ খেলছে ভারত। ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ায় গ্রুপ পর্ব খেলতে হচ্ছে না দলটিকে। স্বাগতিক জাপানের এশিয়ান গেমস অভিযান শুরু হবে ২৪ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link