অ্যাগ্রেসিভ প্রেস ভেঙে রিয়ালের জয়

রায়ো ভ্যালেকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-১ ব্যবধানের জয়টি কেবল ব্যক্তিগত দক্ষতার প্রদর্শনী ছিল না। এটি ছিল ডাইরেক্ট ট্রানজিশন এবং স্পেস পেনিট্রেশনের একটি ট্যাকটিক্যাল মাস্টারক্লাস।

রায়ো ভ্যালেকানোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-১ ব্যবধানের জয়টি কেবল ব্যক্তিগত দক্ষতার প্রদর্শনী ছিল না। এটি ছিল ডাইরেক্ট ট্রানজিশন এবং স্পেস পেনিট্রেশনের একটি ট্যাকটিক্যাল মাস্টারক্লাস।

রায়ো ভ্যালেকানো তাদের চিরাচরিত অ্যাগ্রেসিভ হাই লাইন এবং নিবিড় প্রেসিং গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল। তবে রিয়াল মাদ্রিদ স্লো পজেশন বিল্ড আপে না গিয়ে তাদের হাই লাইন ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গা বারবার ব্যবহার করার যে কৌশল নেয়, সেটাই ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেয়।

রায়োর রক্ষণভাগ উঁচুতে উঠে খেলায় রিয়ালের আক্রমণভাগ হাফ স্পেসগুলোতে অবাধে বিচরণের সুযোগ পায়। কিলিয়ান এমবাপ্পে নিচে নেমে এসে ডিফেন্ডারদের নিজের দিকে টেনে আনেন, আর সেই সুযোগে জুড বেলিংহাম এবং ভিনিসিয়াস জুনিয়র ডিফেন্সের ভেতরের চ্যানেলে দ্রুত রান নেন।

আলভারো কারেরাসের লেফট উইং ধরে ওভারল্যাপিং আক্রমণ রায়োর রাইট ব্যাককে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয়। বাম পাশে এই ওভারলোড তৈরি করার ফলে ডান পাশ এবং সেন্ট্রাল করিডোর ফাঁকা হয়ে যায়, যা রিয়ালকে দ্রুত পজেশন সুইচ করে রায়োর রক্ষণভাগ চুরমার করার সুযোগ দেয়।

রিয়াল যেখানে ডাইরেক্ট ভার্টিকাল পাস ও দ্রুত ট্রানজিশন নির্ভর খেলা খেলেছে, রায়ো ভ্যালেকানো সেখানে চেষ্টা করেছিল পজেশন ধরে রেখে অ্যাগ্রেসিভ হাই-লাইনে চাপ সৃষ্টি করতে।

রায়োর প্রেসিং স্কিম ধ্বংস করার মূল অস্ত্র ছিল রিয়ালের ওয়ান টাচ পাসিং এবং ভার্টিকাল পেনিট্রেশন। রায়োর মিডফিল্ড যখনই হাই প্রেস করতে উপরে উঠে এসেছে, রিয়ালের সেন্ট্রাল মিডফিল্ডাররা প্রথম স্পর্শেই বল উইংয়ে বা চ্যানেল রান নেওয়া ফরোয়ার্ডদের পায়ে পৌঁছে দিয়েছে।

দ্বিতীয়ার্ধে রায়ো ভ্যালেকানো এক গোল শোধ করে খেলায় ফেরার চেষ্টা করলে রিয়াল মাদ্রিদ কৌশলে নিজেদের শেপ বদলে সংহত ৪-৪-২ মিড-ব্লকে নেমে আসে। রায়ো উইং কেন্দ্রিক আক্রমণের চেষ্টা চালালেও রিয়ালের এই ডিফেন্সিভ সমন্বয়ের কারণে তারা ব্যাকলাইনের সামনে কোনো ফাইনাল থার্ড স্পেস তৈরি করতে পারেনি। ম্যাচের শেষভাগে রায়ো অল আউট আক্রমণে উঠলে সেই একই হাই-লাইন কাউন্টারে চুরমার করে এমবাপ্পে চতুর্থ গোলটি নিশ্চিত করেন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link