ব্রুনোর সাথে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড ফোডেনের!

ম্যানচেস্টার ডার্বির চিরাচরিত বারুদ ঠাসা উত্তেজনায় এবার যোগ হলো এক অনাকাঙ্ক্ষিত নাটকের। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড পেলেন ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার ফিল ফোডেন। 

ম্যানচেস্টার ডার্বির চিরাচরিত বারুদ ঠাসা উত্তেজনায় এবার যোগ হলো এক অনাকাঙ্ক্ষিত নাটকের। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড পেলেন ম্যানচেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডার ফিল ফোডেন।

ঘটনার সূত্রপাত খেলার ২২তম মিনিটে। টাচলাইনের ধারে বল দখলের লড়াইয়ে ফোডেনকে বেশ কড়াভাবেই ট্যাকল করে ফেলে দেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস।

ধাক্কা সামলে উঠে দাঁড়ানোর মুখে মেজাজ ধরে রাখতে পারেননি ফোডেন। ক্ষোভের বশে পর্তুগিজ মিডফিল্ডারের দিকে সরাসরি লাথি চালিয়ে বসেন তিনি। মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকা ফার্নান্দেসকে দেখে রেফারি বিন্দুমাত্র দ্বিধা করেননি। পকেট থেকে বের হয়ে আসে সরাসরি লাল কার্ড।

ফোডেনের এই এক মুহূর্তের অবিবেচক আচরণ সিটিজেনদের চলতি ম্যাচের ছকই শুধু ভেস্তে দেয়নি, ডার্বির অনাকাঙ্ক্ষিত ইতিহাসেও তাঁর নাম লিখিয়ে দিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানচেস্টার ডার্বিতে লাল কার্ড পাওয়া মাত্র দ্বিতীয় সিটি ফুটবলার এখন ফোডেন।

এর আগে ২০০৬ সালে লাল কার্ড দেখেছিল সাবেক ইতালীয় স্ট্রাইকার বার্নার্দো কোররাডি। দীর্ঘ দুই দশকে এই প্রথম ডার্বির ময়দানে এমন চরম শৃঙ্খলভঙ্গের ঘটনা ঘটল সিটি শিবিরের কোনো খেলোয়াড়ের কাছ থেকে।

আক্রমণভাগের অন্যতম মূল কারিগরকে হারিয়ে তাৎক্ষণিক কৌশল বদলাতে বাধ্য হন সিটির প্রধান কোচ এনজো মারেস্কা।  মাইকেল ক্যারিকের উজ্জীবিত ইউনাইটেডের ধার সামলাতে নীল জার্সিধারীদের বাধ্য হয়েই তাদের স্বাভাবিক অ্যাটাকিং ফুটবল বিসর্জন দিয়ে রক্ষণাত্মক খোলসে ঢুকতে হয়।

ফোডেন তাঁর প্রতিশোধমূলক আচরণের শাস্তি পেলেও, ফার্নান্দেস যেভাবে নিজের চতুরতায় সিটির সবচেয়ে বিপজ্জনক অস্ত্রকে প্ররোচিত করে মাঠছাড়া করলেন, তা নিয়ে এখন ফুটবলপাড়ায় বিতর্কের শুরু হয়েছে।

​ফোডেনের জন্য এই ভুলের মাশুল কেবল এই এক ম্যাচেই সীমাবদ্ধ থাকছে না। সরাসরি লাল কার্ড ও সহিংস আচরণের দায়ে প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী তাকে পরবর্তী তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হচ্ছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link