অবিশ্বাস্য ছন্দে শেফালি ভার্মা!

আমি থামব না, করেছি এই পণ। শেফালি ভার্মা ক্রিজে নামার আগে এই লাইনটাই যেন ধারণ করেন নিজের ভিতরে। প্রতিপক্ষ কে, বোলারই বা কে? এসব দেখার সময় কোথায়? বল আসবে, মারতে হবে। তবে শেফালির সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর ধারাবাহিকতা।

আমি থামব না, করেছি এই পণ। শেফালি ভার্মা ক্রিজে নামার আগে এই লাইনটাই যেন ধারণ করেন নিজের ভিতরে। প্রতিপক্ষ কে, বোলারই বা কে? এসব দেখার সময় কোথায়? বল আসবে, মারতে হবে। তবে শেফালির সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর ধারাবাহিকতা। সেমিফাইনালে সেঞ্চুরি হাঁকিয়েছেন, ফাইনালেও ৪৮ রানের ইনিংস। লঙ্কান বোলারদের জন্য আরও একবার দুঃস্বপ্ন হয়ে ধরা দিলেন শেফালি।

রানের মধ্যে আছেন তিনি। অবিশ্বাস্য রকম ছন্দ খেলা করছে ব্যাটে। একটা পরিসংখ্যান দিলেই হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। সবশেষ চার ইনিংসের মধ্যে দুই ফিফটি, এক সেঞ্চুরি এবং ৪৮ রানের ইনিংস। বিশেষ করে সেমিফাইনাল আর ফাইনালটাতে তিনি ভয়াবহ রূপ ধারণ করবেন, এটাই যেন অলিখিত নিয়ম। এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৬৪ রান করেছিলেন, ফাইনালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮ রানের তাণ্ডব। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে শতক, ফাইনালে লঙ্কান বোলারদের শাসন করা ৪৮। এমন পারফরম্যান্স অবিশ্বাস্য বললেও কম বলা হবে।

পাকিস্তানের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে ফাইনালে ওঠা শ্রীলঙ্কার সামনে যে বড় লক্ষ্য চাপিয়ে দিতে হবে। সেই ভার বহন করার দায়িত্ব নিলেন শেফালি। স্মৃতি মান্ধানার সাথে পাল্লা দিয়ে রান তুললেন। টানা চার ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার বিরল কীর্তির মুখে দাঁড়িয়ে ফিরলেন দুই রানের আক্ষেপ নিয়ে। ২৯ বলে ৪৮ রানের ঝড় থামিয়ে ফিরলেন সাজঘরে। ১৬৫ রানের ইনিংস জুড়ে ছিল তিন চার আর তিন ছক্কা।

শেফালির কল্যাণে ওপেনিং জুটি থেকেই ভারত পায় ৯৯ রান। শেফালি প্রতিদিন নেমে একই রুটিনে রান করছেন। ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দিচ্ছেন। এটাই এখন শেফালির রোজনামচা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link