বিস্তীর্ণ টি ২০ সাম্রাজ্যে ব্যক্তিগত রানের সিংহাসনে দীর্ঘদিন ধরেই রাজত্ব করে আসছিলেন ক্রিস গেইল। ব্যাট হাতে তাঁর দাপটে গড়ে উঠেছিল এক বিশাল সাম্রাজ্য, যেখানে রেকর্ডের পাতায় তাঁর নামই ছিল সবচেয়ে উজ্জ্বল। কিন্তু এই রাজপ্রাসাদে হঠাৎ করেই উদয় হয় দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান দে প্রিটোরিয়াস। তবে কি এবার দেখা যাবে ভিন্ন চিত্র?
দক্ষিণ আফ্রিকার তরুণ এই ব্যাটার মাত্র ৭৯ বলে অপ্রতিরোধ্য ১৮৮ রান প্রলংকারী ব্যাটিংয়ে টি ২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তিগত রানের দীর্ঘদিনের রেকর্ড নিজের করে নিয়েছেন। এটি ছিলো প্রিটোরিয়াস এর ৩য় টি ২০ সেন সেঞ্চুরি । তবে শতরানকেও ছাপিয়ে গেছে তার অবিশ্বাস্য ১৮৮ রানের মহাকাব্যিক ইনিংস।
এই দুর্দান্ত ব্যাটিংয়ের ঝড়ে শেষ পর্যন্ত ভেঙ্গে গেল ক্রিস গেইলের দীর্ঘ ১৩ বছরের রাজত্ব। ২০১৩ সালের আইপিএল এ রয়েল চ্যালেঞ্জার এর হয়ে তৎকালীন পুনে ওয়ারিয়ার্স এর বিপক্ষে করা ১৭৫ রানের রেকর্ড। গেইল মাত্র ৩০ বলে শতক পূর্ণ করেছিলেন, যা টি ২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

১৮৮ রানের চমকপ্রদ ইনিংসে গেইলের সেই রাজত্বের অবসান ঘটিয়ে টি ২০ ক্রিকেটে নতুন সোনার হরিণ জন্ম দিলেন তরুণ ক্রিকেটার লুয়ান। শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন প্রিটোরিয়াস।মাত্র ২৪ বলেই ব্যাট হাতে তান্ডব চালিয়ে ছুঁয়ে ফেলেন ফিফটির মাইলফলক। এরপর যেন আরো ভয়ংকর হয়ে ওঠে তার ব্যাট। মাএ ১৬ বলেই পৌছে যান সেঞ্চুরির নতুন দিগন্তে। একই ইনিংসে বলের সংখ্যার থেকেও নতুন কীর্তি গড়েছেন এই তরুণ।
টি ২০ ক্রিকেটে তার ৭৯ বলের এই দুর্দান্ত ইনিংসটি অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিস এর সাথে যৌথ ভাবে সবচেয়ে দীর্ঘ ইনিংস হিসেবে জায়গা করে নিয়েছেন।
ইনিংসজুরে ব্যাট হাতে ঝড় তোলেন লুয়ান- হাকান ১৩ টি ছক্কা ও ১৫ টি চার। তার তান্ডবময় ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়েন নাইটস এর বোলাররা ,দলের এই বোলারাই ১১ এর নিচে ইকোনমি রেট রাখতে পারেন নি।

লুয়ানের ব্যাটিংয়ে তান্ডবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাড় করাই টাইটানস। সিএসএ টি ২০ চ্যালেঞ্জ এর ইতিহাসে এটি হয় সর্বোচ্চ দলীয় নাইটস এর বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করে নিজেদের গড়া রেকর্ড বহাল রেখেছিল দলটি।
সেই ম্যাচে সিএসএ টি ২০ চ্যালেঞ্জ এর ইতিহাসে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। শুধু ব্যক্তিগত রেকর্ডই নয়, দলীয় সাফল্যে যেন টাইটিনস এর একচ্ছত্র আধিপাত্য। সিএসএ টি ২০ চ্যালেঞ্জ এর ইতিহাসে ৫টি দলীয় স্কোরই এখন তাদের দখলে।
২০২৬- ২৭ মৌসুমে এটি ছিল প্রিটোরিয়াস এর ১ম ম্যাচ। আর এই ম্যাচেই ব্যাট হাতে যেন আগুনের ফুলঝুড়ি ঝড়ালেন তরুণ ক্রিকেটার।
যে রেকর্ড কখনো ভাঙ্গেবেনা বলে মনে হয়েছিল এক সময় ,আজ সেই রেকর্ডও ভেঙ্গে গেল। এ থেকে ক্রিকেট আমাদের বার বার মনে করিয়ে দেয়- আজ যে স্বপ্নকে অসম্ভবের গল্প মনে হয়, সময়ের স্রোতে হয়তো একদিন সেই স্বপ্নই হয়ে উঠবে রুপকথার গল্প।










