নাঈমের এই চেহারা মনে রাখুন

খুব আন্ডাররেটেড চরিত্র তিনি। টেস্ট দলেও তাঁকে ভিড়ের মাঝে আলাদা করা যায় না। খুব বড় স্টারডম নয়। চাইলেই রাস্তায় তাঁকে হেনস্থা করা যায় রাস্তায়। এতটাই আড়ালে থাকেন যে, গত জুনেই চট্টগ্রামে পুলিশি হেনস্থার শিকার হন নাঈম হাসান। বারবার জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

দেশের বাইরে খেলার সুযোগই পান না। দেশের মাটিতেও পারফরমার হওয়ার পর নাঈম হাসান বাদ পড়েন প্রায়ই। টিম কম্বিনেশনের ফাঁদে পড়ে তিনি আট বছরের টেস্ট ক্যারিয়ারে খেলতে পেরেছেন মাত্র ১৫ টি টেস্ট।

তবে, সুযোগ পেলে নাঈম হাসানও পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন নিয়ে ফেললেন চার উইকেট। মাত্র ১৫ টেস্টেই পৌঁছে গেলেন ৫০ উইকেটের মাইলফলকে। রাস্তায় পুলিশের কাছে হেনস্থা হওয়া ছেলেটাই আজ মিরপুরে উইকেটের বৃষ্টি নামায়। পুলিশ যাকে আসামী ভেবে আটক করেছিল, সেই ছেলেটাই এবার বাংলাদেশের ত্রাণকর্তা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ যখন লিড নেওয়ার দুয়ারে চলে গিয়েছিল, জাস্টিন গ্রিভসের মোক্ষম ব্যাট যখন চোখ রাঙাচ্ছে, তখন লাঞ্চের আগেই নাঈম হাসানের তিক্ষ্ণ এক ছোবল। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়া গ্রিভস আর রিভিউ নেননি।

লাঞ্চের পর বাকিটা সময় যেন নিয়ম রক্ষা করতেই নেমেছিলেন নাঈম। একে একে নেন আরও তিনটি উইকেট। চার উইকেট নিয়ে ইনিংস শেষ করেন। এই নাঈমের চেহারাটা মনে রাখুন। এমন উইকেটের বৃষ্টি যিনি এই অক্টোবরেও নামাতে পারেন, তাকে থানায় আটক করে নয়, মাথায় তুলে রাখুন।

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link