তিন পেসার নিয়েই সিলেট টেস্টে নামবে শান্তরা?

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে একদিকে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার তাগিদ। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের যে বিকল্প নাই। সিলেটের একাদশে তাই বাংলাদেশ নি:সন্দেহে নিজেদের রণকৌশল পুনর্বিবেচনা করবে বাংলাদেশ।

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে একদিকে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার তাগিদ। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের যে বিকল্প নাই। সিলেটের একাদশে তাই বাংলাদেশ নি:সন্দেহে নিজেদের রণকৌশল পুনর্বিবেচনা করবে বাংলাদেশ।

বিশেষ করে সিলেটের উইকেটে নতুন বলের সদ্ব্যবহার, সিম মুভমেন্ট এবং পেসারদের নিয়ন্ত্রিত লাইন ও লেংথ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই তিন পেসার নিয়ে একাদশ সাজানোই হতে পারে সময়োপযোগী সিদ্ধান্ত। অন্যদিকে ইনজুরিজনিত কারণে ব্যাটিং অর্ডারেও আসবে কিছু পরিবর্তন।

আগের টেস্টে সেঞ্চুরি করা সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিমকেই। এরপর টপ অর্ডারে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার নম্বরে থাকছেন তাওহীদ হৃদয়, আগের ম্যাচে দৃষ্টিকটু ভাবে আউট হলেও তিনি থাকবেন একাদশে, কারণ ইনজুরির কারণে থাকছেন না মুমিনুল হক। পাঁচ নম্বরে ইনজুরি কাটিয়ে ফিরে আসছেন মুশফিকুর রহিম।

মুমিনুলের জায়গায় বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন অমিত হাসান। যদিও একাদশে তাঁর অভিষেকের সম্ভাবনা খুব একটা নেই। বরং আগের টেস্টে কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামা জাকের আলী অনিকের ওপরই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।  এর পর যথারীতি থাকছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

নাঈম হাসানও আগের টেস্টে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতে রীতিমত কাঁপিয়ে দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ফলে স্পিন বিভাগে তাঁকে বিবেচনায় রাখার যথেষ্ট কারণ রয়েছে। আর তাতেই এই যাত্রায় কপাল পুড়তে পারে তাইজুল ইসলামের। ঢাকা টেস্টে প্রত্যাশিত প্রভাব রাখতে না পারায় তাঁর জায়গা নিয়ে নতুন করে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

পেস আক্রমণে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ। বিশেষ করে নতুন বলে উইকেট তুলে নেওয়া গেলে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। লম্বা সময় বোলিং করতে পারেন বলে এবাদত হোসেনও আছেন বিবেচনায়। তবে, তাসকিন কিংবা এবাদত যেই আসুন না কেন একাদশে তিন জন পেসার থাকাটা মোটামুটি নিশ্চিতই।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link