বাবাকে দেওয়া কথা রেখেছেন শেবাগ পুত্র!

বাবার কাছে কথা দিয়েছিলেন, বড় ইনিংস খেলবেন। তবে সেই বড় ইনিংসের সংজ্ঞাটা একটু আলাদা। যেখানে শতক পূর্ণ করেও তৃপ্ত হওয়ার সুযোগ নেই, দেড়শ ছুঁতে না পারলে যেন বাবার চোখে পূর্ণতা আসে না! আর সেই প্রত্যাশার ভার কাঁধে নিয়েই ব্যাট হাতে নেমেছিলেন বীরেন্দ্র শেবাগপুত্র আর্যবীর শেবাগ। কথা রেখেছেন। শুধু সেঞ্চুরি নয়, ইনিংসটাকে নিয়ে গেছেন ১৬০ রানের অনন্য উচ্চতায়।

বাবার কাছে কথা দিয়েছিলেন, বড় ইনিংস খেলবেন। তবে সেই বড় ইনিংসের সংজ্ঞাটা একটু আলাদা। যেখানে শতক পূর্ণ করেও তৃপ্ত হওয়ার সুযোগ নেই, দেড়শ ছুঁতে না পারলে যেন বাবার চোখে পূর্ণতা আসে না! আর সেই প্রত্যাশার ভার কাঁধে নিয়েই ব্যাট হাতে নেমেছিলেন বীরেন্দ্র শেবাগপুত্র আরিয়াভির শেবাগ। কথা রেখেছেন। শুধু সেঞ্চুরি নয়, ইনিংসটাকে নিয়ে গেছেন ১৬০ রানের অনন্য উচ্চতায়।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে আরিয়াভির খেলেছেন ১৬৮ বলে ১৬০ রানের দুর্দান্ত এক ইনিংস। যেখানে ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা। মোট রানের ১১০-ই এসেছে বাউন্ডারি থেকে। বাবার মতোই আগ্রাসী ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন, বড় ইনিংস খেলার নেশাটা রক্তেই বহমান!

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংসের নেপথ্যের গল্প বলতে গিয়ে বাবার প্রসঙ্গ টানেন আরিয়াভির। জানান, ম্যাচের আগে একজনকে বড় স্কোর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মানুষটি আর কেউ নন, ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ।

বাবার কাছে দেওয়া প্রতিশ্রুতির গভীরতাও ব্যাখ্যা করেছেন তিনি। আরিয়াবীর বলেন, ‘তাঁকে বলেছিলাম, আমি বড় সেঞ্চুরি করব। কারণ, তিনি শুধু বড় সেঞ্চুরিকেই গুরুত্ব দেন। সেঞ্চুরি করার পরও তাঁর আনন্দ ও শ্রদ্ধা পেতে হলে ১৫০ রান করতে হয়। আজ তা করতে পেরে খুব ভালো লাগছে।’

বীরেন্দ্র শেবাগের ব্যাটিং দর্শন ছিল সহজ, কিন্তু প্রতিপক্ষের জন্য ভীষণ দুর্বিষহ। বলের মেরিট বিবেচনার চেয়ে নিজের স্বাভাবিক খেলায় আস্থা রাখতেন বেশি। সুযোগ পেলেই বোলারদের ওপর চড়াও হওয়া, মাঠের চারপাশে শটের ফুলঝুরি ছড়িয়ে দেওয়া আর ব্যক্তিগত শতক পেরিয়েও রানের ক্ষুধা ধরে রাখা ছিল তাঁর স্বভাবজাত বৈশিষ্ট্য। বাবার সেই দর্শনেরই যেন নতুন এক প্রতিচ্ছবি হয়ে উঠছেন আর্যবীর।

৬৯ বলে পূর্ণ করেছেন অর্ধশতক। সেখান থেকে শতকে পৌঁছাতে খেলেছেন ১৩১ বল। কিন্তু তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার পরও থামেনি রানের তৃষ্ণা। বরং আরও ক্ষুরধার হয়েছে ব্যাট।

বাবার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা হয়েছে। ব্যাটে ফুটেছে বড় ইনিংসের কারুকাজ। তবে আরিয়াভিরের পথচলা তো সবে শুরু। এবার সামনে আরও বড় পরীক্ষা। শেবাগের উত্তরসূরি হিসেবে পরিচিতি পাওয়া আর্যবীর এবার নিজের পরিচয়টাও গড়ে তুলতে চান নিশ্চয়ই। বাবার ছায়া পেরিয়ে নিজের আলোয় কতটা দূর যেতে পারেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link