সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন হাসান মাহমুদ!

বোলিং করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন হাসান মাহমুদ! আর তাতেই ফিজিও মাঠে এসে হাতে স্প্রে করলেন, ডান কনুইয়ে লাগালেন টেপ। ওয়ান্ডারার্স টেস্টের তৃতীয় দিনে ঘটে এই ঘটনা। আর তাতেই বাধে বিপত্তি! এবার আর সেঞ্চুরিয়ন টেস্টে পাওয়া যাচ্ছে না দলের প্রধান পেসারকে। অর্থাৎ, হাসানকে ছাড়াই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

বোলিং করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন হাসান মাহমুদ! আর তাতেই ফিজিও মাঠে এসে হাতে স্প্রে করলেন, ডান কনুইয়ে লাগালেন টেপ। ওয়ান্ডারার্স টেস্টের তৃতীয় দিনে ঘটে এই ঘটনা। আর তাতেই বাধে বিপত্তি! এবার আর সেঞ্চুরিয়ন টেস্টে পাওয়া যাচ্ছে না দলের প্রধান পেসারকে। অর্থাৎ, হাসানকে ছাড়াই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল।

ওয়ান্ডারার্স টেস্টে বেশ ধকলই গেছে হাসান মাহমুদের ওপর দিয়ে। বল হাতে টানা দীর্ঘ স্পেল যেমন করেছেন, ঠিক তেমনই পড়েছেন চোটের কবলেও। ফলো থ্রুতে শুরুতে মাথায় আঘাত পেয়েছিলেন। পরদিন আবার দেখা দেয় কনুইয়ের পুরোনো চোট। বেশ কয়েক মাস ধরেই এই চোটের সঙ্গে ভুগছেন হাসান। সেই চোটই এবার কাল হয়ে দাঁড়াল।

সিরিজ শুরুর আগে থেকেই ডান হাতে খানিকটা অস্বস্তিতে ভুগছিলেন হাসান। কালো ব্রেস পরে অনুশীলন করেছেন, ম্যাচ চলাকালীনও দেখা গেছে একই চিত্র! চোট পাওয়ার পর সেদিন প্রায় দশ ওভারের মতো মাঠের বাইরে ছিলেন হাসান। এরপর অবশ্য আবার ফিরে বোলিং করেন পুরোনো রিদমেই। দলের হয়ে সর্বোচ্চ উইকেটও শিকার করেন তিনি। তবে অল্পের জন্য পাওয়া হয়নি ফাইফার।

ফাইফার প্রায় পেয়েই গিয়েছিলেন বটে। উদযাপনও করেছিলেন। তবে তখনই কাল হয়ে দাঁড়ায় একটি ‘নো বল’। ফাইফার পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেও হতাশায় নিমজ্জিত হতে হয় বাংলাদেশের এই পেসারকে।

তবে এবার হাসানের পাশাপাশি সবচেয়ে বেশি হতাশ বোধহয় বাংলাদেশই হবে। দলের সেরা পেসারকে না পাওয়াটা মোটেও স্বস্তির নয়। বরং, ঘুম কেড়ে নেওয়ার উপক্রম!

চলতি বছরের শুরুতে এই টেনিস এলবোর সমস্যায় বিপিএল ও অদম্য কাপে ভুগেছিলেন তিনি। ছিটকে যেতে হয়েছিল পাকিস্তান সিরিজ থেকেও। এরপর দলে ফেরেন ঠিকই, কিন্তু মাঝেমধ্যেই ভুগতে হয়েছে এই চোটে। কেন বারবার ফিরে আসছে এই চোট? বিসিবির মেডিকেল টিমের একজন সদস্যের ভাষ্যমতে, কবজি দিয়ে বাড়তি ধাক্কা দিয়ে উইকেটের দিকে যেসব পেসার বল ছুড়েন, তাঁদের টেনিস এলবো হতে পারে। আর এই সমস্যা থেকে সেরে উঠতে দরকার পর্যাপ্ত বিশ্রাম। নয়তো চোট বারবার ফিরে আসাই বরং স্বাভাবিক।

তাই সবকিছু বিবেচনায় রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হাসানকে বিশ্রাম দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাসানের ছিটকে যাওয়ায় খানিকটা বিপাকেই পড়ল বাংলাদেশ দল!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link