রানের পাহাড়ে চালকের আসনে ভারত!

ব্যাসিন রিজার্ভে তৃতীয় দিনে ভারতের একমাত্র আক্ষেপ বোধহয় শুভমান গিলের সেঞ্চুরি মিস করা! আর মাত্র দুই রান দূরে থাকতে ৯৮ রানে সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। তবে ব্যক্তিগত মাইলফলক হাতছাড়া হলেও তৃতীয় দিনের পুরোটা জুড়েই ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে ভারত। স্বাগতিক নিউজিল্যান্ডের বোলারদের খুব একটা সুযোগই দেননি ভারতের ব্যাটাররা।

নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। লিড দাঁড়িয়েছে ১১৮ রানের। এখন অবধি ম্যাচের পরিস্থিতি বিবেচনায় খুব ভালোভাবেই চালকের আসনে রয়েছে ভারত। কোনো মিরাকল ব্যতীত এই ম্যাচ নিজেদের কবলে নেওয়া প্রায় অসম্ভবই হয়ে উঠবে স্বাগতিক নিউজিল্যান্ডের জন্য!

দিনের শুরুটা হয়েছিল লোকেশ রাহুল ও দেবদূত পাদ্দিকালের ব্যাটিং দৃঢ়তায়। দুজনই হেসে খেলেই দিনিটা শুরু করেছিলেন আগ্রাসী মেজাজেই! আগের দিনের ১৫৯ রানে ১ উইকেট নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা ভারতকে এগিয়ে নিতে দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ১৬৫ রানের দারুণ জুটি। ব্যক্তিগত ৮০ রানে কাইল জেমিসনের বলে বোল্ড হয়ে পাদ্দিকাল ফিরলেও তাঁর ইনিংসটি ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

অন্যপ্রান্তে দায়িত্বশীল এক ইনিংস খেলেন লোকেশ রাহুল। ২০৭ বলে তুলে নেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। শুধু তাই নয়, সেনা চার দেশেই টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হওয়ার কীর্তিও গড়েন তিনি। শেষ পর্যন্ত ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

এরপর অধিনায়ক শুভমান গিল ও উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের ব্যাটে আরও এগিয়ে যায় ভারত। দুজনের চতুর্থ উইকেট জুটিতে যোগ হয় শতরান। পান্ত তুলে নেন অর্ধশতক। তবে দিনের শেষদিকে জ্যাকব ডাফির বলে ৯৮ রানে বোল্ড হয়ে সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে থামতে হয় গিলকে।

নিউজিল্যান্ডের চেয়ে ১১৮ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে রেখেছে সফরকারীরা।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link