সাব্বির-আফিফের পেছনে আর কত বিনিয়োগ?

সাব্বির রহমানের সংগ্রহ ৩১ রান, আফিফ হোসেনের মাত্র ৫! এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের হয়ে খেলা এই দুই ক্রিকেটারের পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সের পরিসংখ্যানটা এমনই। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালে সাব্বির ফিরেছেন ডাক মেরে, আফিফ করেছেন ৫ রান! তবে হতাশার গল্পটা শুধু সেমিফাইনালেই সীমাবদ্ধ নয়। পুরো টুর্নামেন্ট জুড়েই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা!

সাব্বির রহমানের সংগ্রহ ৩১ রান, আফিফ হোসেনের মাত্র ৫! এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের হয়ে খেলা এই দুই ক্রিকেটারের পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সের পরিসংখ্যানটা এমনই। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালে সাব্বির ফিরেছেন ডাক মেরে, আফিফ করেছেন ৫ রান! তবে হতাশার গল্পটা শুধু সেমিফাইনালেই সীমাবদ্ধ নয়। পুরো টুর্নামেন্ট জুড়েই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা!

প্রথমে সাব্বিরের হিসাবটা দেখা যাক। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে করেন ২৮ রান, শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তাঁর সংগ্রহ ৩ রান। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে।

আফিফ হোসেনের টুর্নামেন্টটা আরও সংক্ষিপ্ত। প্রথম দুই ম্যাচে তাঁকে একাদশে দেখা যায়নি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সুযোগ পেয়ে করেন শূন্য রান, বল হাতে ৫ বল করে ৬ রান দিয়ে নেন একটি উইকেট। এরপর পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ব্যাট হাতে করেছেন মাত্র ৫ রান।

একজনের বয়স ৩৫, অন্যজনের ২৭। বয়সের বিবেচনা হোক কিংবা অভিজ্ঞতা, স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ বেশিই থাকার কথা। তার উপরে বিসিবি বারবার ইনভেস্ট করছে তাদের ওপরে। বিসিবিরও বা পরিকল্পনা কী?

বাংলাদেশের পাইপলাইনেও আছে বেশকিছু প্রতিভাবান তরুণ। তবে তাদের পিছনে কী আদৌ খুব একটা ইনভেস্টমেন্ট করছে বিসিবি? অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার এবং বয়সভিত্তিক পর্যায়ে ভালো করা অনেক খেলোয়াড়ই জাতীয় দলের দরজায় অপেক্ষায় আছেন। কিন্তু তাদেরকে সুযোগ না দিয়ে বারব্ব্র ঘুরেফিরে বিসিবি আস্থা রাখছে সাব্বির-আফিফেদের ওপরে!

মিডল অর্ডারের বিকল্প কি নেই বাংলাদেশে? সাব্বির রহমান কিংবা আফিফ হোসেনের বিকল্প খুঁজতে গিয়ে কি বাংলাদেশকে খুব বেশি দূর যেতে হবে? ঘরোয়া ক্রিকেট ও বয়সভিত্তিক পর্যায়ে তাকালেই পাওয়া যায় বেশ কয়েকটি নাম। আরিফুল ইসলাম, শাহাদাত হোসেন দীপু, ইফতেখার হোসেন ইফতি, আকবর আলী, সামিউন বশির রাতুল কিংবা মাহিদুল ইসলাম অঙ্কনরা রয়েছেন পাইপলাইনে! তবে কেন তাদের পেছনে এশিয়া কাপ রাইজিং স্টার্সের মতো ইভেন্টে ইনভেস্ট হচ্ছে না?

মিডল অর্ডারের বিকল্প একেবারে নেই, বিষয়টি তেমন নয়।এখানে উল্লেখ করা প্রায় সবাই ডমেস্টিক কিংবা এইজ লেভেলের ক্রিকেটে নিজেদের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। কিন্তু তাঁদের পারফরম্যান্সের দিকে বিসিবি আদৌ কতটা হেলদি ওয়েতে নজর রাখছে?

আফিফ হোসেন কিংবা সাব্বির রহমানদের পেছনে এমন অলাভজনক ইনভেস্টমেন্ট আর কত দিন চলবে? সময় এসেছে চোখ খুলে নতুন করে রোডম্যাপ সাজানোর। পুরোনো চাল ভাতে বাড়ে, কথাটা ঠিক। কিন্তু সেই চাল যদি আর না বাড়ে, তাহলে শুধু অতীতের সুনামের ওপর ভর করে তার পেছনে বিনিয়োগ চালিয়ে যাওয়ার কেবলই বিলাসিতা!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link