অ্যাঙ্কর রোলে ভিন্ন এক অভিষেক!

১ ছক্কা আর ১১ চারের মারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজের ইনিংসটি সাজিয়েছেন ভারতের তরুণ তারকা অভিষেক শর্মা। ১২৩.৮০ স্ট্রাইক রেটের ইনিংসটিকে নিঃসন্দেহে দাপুটে বলা যায়। তবে দোহার মঞ্চে এদিন দেখা মিলল অন্য এক অভিষেকের। যে রূপে তাঁকে সচরচর দেখা যায় না। এ যেন এক অন্যরকম অভিষেকের সন্ধান মিলল এশিয়া কাপ রাইজিং স্টারে!

৬৩ বলে ৭৮ রান, স্ট্রাইক রেট ১২৩.৮০। এই সংখ্যাগুলোই ভিন্ন এক অভিষেক শর্মাকে চেনাল। তিনি বুঝিয়ে গেলেন শুধুই ঝড় তোলা নয়, প্রয়োজনে অ্যাঙ্কর রোলটা প্লে করতে পারেন তিনি।

১ ছক্কা আর ১১ চারের মারে এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজের ইনিংসটি সাজিয়েছেন ভারতের তরুণ তারকা অভিষেক শর্মা। ১২৩.৮০ স্ট্রাইক রেটের ইনিংসটিকে নিঃসন্দেহে দাপুটে বলা যায়। তবে দোহার মঞ্চে এদিন দেখা মিলল অন্য এক অভিষেকের। যে রূপে তাঁকে সচরচর দেখা যায় না। এ যেন এক অন্যরকম অভিষেকের সন্ধান মিলল এশিয়া কাপ রাইজিং স্টারে!

সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই বেশ হিসেবি ক্রিকেট খেলেছেন অভিষেক। ক্রিজে যতক্ষণ বৈভব সুরিয়াভানশি ছিলেন, ততক্ষণ অনেকটা অ্যাঙ্করের ভূমিকায় দেখা গেছে তাঁকে। ততক্ষণ রান তোলার ভার ছিল বৈভবের হাতে।

সচরাচর যে অভিষেককে ব্যাট হাতে ঝড় তুলতে, চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করতে দেখা যায়, ততক্ষণ সেই পরিচিত ছন্দ থেকে বেরিয়ে এসে দলের প্রয়োজনে ইনিংসের গতি নিয়ন্ত্রণ করেছেন তিনি। সবচেয়ে বড় কথা বিচক্ষণ ব্যাটিং করেছেন। কেননা সময়ের সাথে উইকেট মন্থর হয়েছে, যেখানে টিকে থাকাটাই আসল।

ম্যাচের ২২ তম ওভারে পেস কমিয়ে লেংথ বল বাইরে বের করে দেন লঙ্কান বোলার সামারাকুন। আত তখনই বলের গতির সঙ্গে তালে তাল মেলাতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে ব্যর্থ হন অভিষেক।

কিছুটা অনিয়ন্ত্রিত শটে বল তুলে দেন লং অফে। আর সেই সুযোগটি খুব ভালোভাবেই কাজে লাগায় প্রতিপক্ষ ফিল্ডার। কয়েক গজ এগিয়ে এসে সহজ ক্যাচটি তালুবন্দি করেন ফিল্ডার।

তবে এসব কিছু পেছনে ফেলে দলের প্রয়োজনে অভিষেক যে দায়িত্বশীল ইনিংস্টা খেললেন, তাতে নতুন অভিষেকের আবহও দেখা গেল। যে ব্যাটারকে এতদিন আগ্রাসনের প্রতীক হিসেবে দেখে এসেছে ক্রিকেটবিশ্ব, তিনি বুঝিয়ে দিলেন, প্রয়োজনে ইনিংসের হাল ধরতেও জানেন।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link