লঙ্কান ঝড়ে উড়ে গেল ভারত!

৮.৩ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় শ্রীলঙ্কা এ দলের! গোটা টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো ভারত এ দলকে সেমিফাইনালে রীতিমতো ব্যাটিং তাণ্ডবে উড়িয়ে দিল লঙ্কানরা।

৮.৩ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল জয় শ্রীলঙ্কা এ দলের! গোটা টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো ভারত এ দলকে সেমিফাইনালে রীতিমতো ব্যাটিং তাণ্ডবে উড়িয়ে দিল লঙ্কানরা।

৩১৮ রানের পাহাড়সম লক্ষ্যও যেন মনে হলো নিতান্তই মামুলি! ভারতীয় বোলারদের এমন অসহায় আত্মসমর্পণ, যেন উইকেট নেওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছিলেন না তারা।

অথচ ভারতের সংগ্রহটা একেবারে ফেলনা ছিল না। অভিষেক শর্মার ৭৮, তিলক ভার্মার ৫৩ এবং শাহবাজ আহমেদের অপরাজিত ৫৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৩১৭ রানের পুঁজি গড়েছিল ভারত।

কিন্তু শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট শুরু করে শ্রীলঙ্কা এ দল। দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনে যেন ভারতীয় বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন।

পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৮৫ রান! জয়াবর্ধনে তো একপর্যায়ে রীতিমতো বিধ্বংসী হয়ে ওঠেন।

ক্রুসপুল্লের ব্যাটেও ছিল দুর্দান্ত ধারাবাহিকতা। আর শেষদিকে নিশান মাদুশকা ও পাভান রথনায়েকে দায়িত্ব নিয়ে ম্যাচের বাকি কাজটুকু সারেন। একদিকে বড় সংগ্রহ তাড়া করার চাপ, অন্যদিকে ভারতীয় বোলারদের ওপর অব্যাহত আক্রমণ। সব মিলিয়ে লঙ্কানদের ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাসের এক অনন্য প্রদর্শনী।

শ্রীলঙ্কা এ দল গ্রুপ পর্বে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছিল। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখেই ফাইনালে জায়গা করে নিল তারা।

অন্যদিকে ভারত গ্রুপে দ্বিতীয় হয়েও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৈভব সুরিয়াভানশির ২০৪ রানের অতিমানবীয় ইনিংস কিংবা নেপালের বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল।

কিন্তু বড় মঞ্চে এসে সেই দাপট আর ধরে রাখতে পারল না ভারত।

বড় লক্ষ্য, বড় চাপ, অথচ লঙ্কান ব্যাটিংয়ে বিন্দুমাত্র ভয়ডর নেই! ইনটেন্ট আর ইমপ্যাক্টের এমন প্রদর্শনীতে ভারতকে রীতিমতো নাকানিচুবানি খাওয়াল শ্রীলঙ্কা এ দল!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link