ভারতীয় বোলারদের শাসন করলেন জয়াবর্ধনে!

৭০ বলে ১০৫! ছয় ছক্কা, দশ চার! ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন শ্রীলঙ্কার তরুণ ওপেনার সিনেথ জয়াবর্ধনে!

৭০ বলে ১০৫! ছয় ছক্কা, দশ চার! ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন শ্রীলঙ্কার তরুণ ওপেনার সিনেথ জয়াবর্ধনে!

ইনটেন্ট কী, ইমপ্যাক্ট কাকে বলে, আর পাহাড়সম লক্ষ্য তাড়া করতে হলে ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, জয়াবর্ধনের ইনিংস যেন তারই এক নিখুঁত পাঠ!

লক্ষ্য ৩১৯ রানের। এমন সমীকরণে শুরু থেকেই আগ্রাসী হওয়ার বিকল্প ছিল না শ্রীলঙ্কা ‘এ’ দলের সামনে। কিন্তু জয়াবর্ধনের ব্যাটিংয়ে আগ্রাসনের সঙ্গে ছিল দারুণ নিয়ন্ত্রণ।

ভারতীয় বোলারদের একের পর এক সীমানাছাড়া করে বুঝিয়ে দিলেন, রান তাড়ায় শুরুটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে!

জয়ের ভিত গড়ে দিতে ওপেনিং জুটিতে তাঁর এই ঝোড়ো ব্যাটিং ছিল শ্রীলঙ্কার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রথম উইকেটে ১৭৪ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের রীতিমতো অস্বস্তিতে ফেলে দেন দুই ওপেনার।

২১.৩ ওভারে সেই জুটি ভাঙে। শাহবাজ আহমেদের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে বিদায় নেন জয়াবর্ধনে।

মিডল স্টাম্পে করা শাহবাজের গতিময় লেন্থ বলটি মিডউইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন লঙ্কান ওপেনার। কিন্তু সেবার আর ব্যাটে বলে মিলেনি।

সামান্য টাইমিংয়ের হেরফের, আর তাতেই থেমে যায় এক দুর্দান্ত ইনিংস। সুযোগের সদ্ব্যবহার করে ক্যাচটি লুফে নেয় ভারত।

তবে বিদায়ের আগে নিজের কাজটা দারুণভাবেই করে গেছেন জয়াবর্ধনে। ৭০ বলে ১০৫ রানের ইনিংসে ছয় ছক্কা ও দশ চারে সাজানো তাঁর ব্যাটিং ছিল সাহস, আক্রমণাত্মক মানসিকতা আর নিখুঁত রান তাড়ার এক দারুণ প্রদর্শনী।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link