বাংলাদেশকে একাই আগলে রাখলেন দীপু!

১১৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস! দলীয় রানের সিংহভাগই যেন নিজের নামের পাশে জুড়লেন শাহাদাত হোসেন দীপু! ছন্দহীন, ছন্নছাড়া কিংবা দিশেহারা হয়ে যাওয়া বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার সর্বোচ্চ চেষ্টা যাকে বলে আরকি। সবকিছুই করলেন আপন মহিমায়!

১১৮ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস! দলীয় রানের সিংহভাগই যেন নিজের নামের পাশে জুড়লেন শাহাদাত হোসেন দীপু! ছন্দহীন, ছন্নছাড়া কিংবা দিশেহারা হয়ে যাওয়া বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলার সর্বোচ্চ চেষ্টা যাকে বলে আরকি। সবকিছুই করলেন আপন মহিমায়!

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান এ দলের বিপক্ষে দীপুর এমন ব্যাটিং যেন প্রতিরোধের এক অনন্য উপাখ্যান। তিন ছক্কা ও সাত চারের মূর্ছনায় সাজানো ইনিংসটিতে ছিল ক্লাস, কম্পোজার আর রেসপনসিবিলিটির দুর্দান্ত এক কম্বিনেশন।

ব্যক্তিগত সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে, আর ঠিক তখনই দুর্দান্ত এক ছক্কা! বল সীমানার বাইরে, দীপু পৌঁছে গেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। কী দারুণ এক স্টাইলিশ ফিনিশ!

পাকিস্তান এ দলের বোলিং আক্রমণের সামনে শুরুতেই ব্যাকফুটে বাংলাদেশ। সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে চাপে পড়ে দল। স্কোরবোর্ডে তখন রানের চেয়ে টেনশনই বেশি। এমন পরিস্থিতিতে প্রবাদ আছে, ‘বিপদে বন্ধুর পরিচয়’। বাংলাদেশের সেই ক্রাইসিস মোমেন্টে ব্যাট হাতে ত্রাতা হয়ে আবির্ভূত হলেন দীপু।

মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে গড়লেন ৯৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। অঙ্কনের ব্যাট থেকে এল ৪২ রান। কিন্তু সেই জুটি ভাঙতেই আবারও শুরু হলো উইকেটের পতন। একদিকে ভাঙছে ব্যাটিং লাইনআপ, অন্যদিকে সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রতিরোধ গড়ছেন দীপু!

তবে দীপু যে সহজে হাল ছাড়ার পাত্র নন, সেটি বোঝা গেল তাঁর ব্যাটিং অ্যাপ্রোচেই। কখনো নিখুঁত টাইমিংয়ে বল পাঠালেন বাউন্ডারির বাইরে, কখনো পরিস্থিতি বুঝে সিঙ্গেলস ও ডাবলস নিয়ে সচল রাখলেন স্কোরবোর্ড। অযথা অ্যাগ্রেশন নয়, আবার অতিরিক্ত ডিফেন্সিভও নন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ইনিংস বিল্ডআপ করলেব।

কঠিন পরিস্থিতিতে নিজের ক্লাস দেখানোর এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে! সতীর্থদের ব্যর্থতার ভিড়ে নিজের দায়িত্বটা কতটা নিখুঁতভাবে পালন করতে হয়, দীপু যেন সেটিই দেখালেন।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link