গ্যাবায় ওভারটন শো!

১২ রানে ৫ উইকেট! মাত্র ৪ ওভারের স্পেলে ৩ ইকোনমি রেটে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে রীতিমতো ধসিয়ে দিয়েছেন ইংলিশ পেসার জেমি ওভারটন। গতি, নিখুঁত লাইন-লেন্থ আর দুর্দান্ত ভ্যারিয়েশনে একের পর এক অজি ব্যাটারকে করেছেন ক্লুলেস! যেন ওভারটনের বোলিংয়ের সামনে কোনো জবাবই ছিল না অস্ট্রেলিয়ার।

আর তাতেই নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়লেন ৩২ বছর বয়সী এই পেসার।

ম্যাচের ক্রুশিয়াল মোমেন্টে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন ওভারটন। শিকার করেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, টিম ডেভিড, নিখিল চৌধুরীর মতো বাঘাবাঘা ব্যাটারদের। সঙ্গে ছিল জোয়েল ডেভিস ও বেন ডরশুইসের উইকেটও।

গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার কাজটা দারুণভাবেই করেছেন তিনি।

তবে শুধু বিধ্বংসী বোলিং স্পেল নয়, উইকেট পাওয়ার পর তাঁর সেলিব্রেশনও ছিল দেখার মতো। পাঁচ উইকেট পূর্ণ হতেই আকাশের দিকে হাত তুলে উদ্‌যাপন। ঠিক যেন ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি অ্যালান শিয়েরারের সেই আইকনিক গোল সেলিব্রেশন! পার্থক্য শুধু কাঁধের গড়নে, ওভারটনেরটা যেন আরও চওড়া!

একদিকে বিধ্বংসী বোলিং স্পেল, অন্যদিকে অ্যালান শিয়েরারের আদলে আইকনিক সেলিব্রেশন।

সব মিলিয়ে গ্যাবায় জেমি ওভারটনের রাতটা হয়ে থাকল বিশেষ কিছু। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়ে বুঝিয়ে দিলেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সবসময় পুরো দলের প্রয়োজন হয় না, কখনো একজন ওভারটনই যথেষ্ট!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link