তামিমের ব্যাটে দায়িত্বের ছোঁয়া!

তানজিদ হাসান তামিম খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে চান না। কিসের যেন তাড়া! তবে ফেরার আগে নিজের দায় মিটিয়েই যান। কখনও কিছুই না, কখনও আবার উড়ন্ত সূচনা এনে দেওয়া, কখনও টিকে থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া।

তানজিদ হাসান তামিম খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে চান না। কিসের যেন তাড়া! তবে ফেরার আগে নিজের দায় মিটিয়েই যান। কখনও কিছুই না, কখনও আবার উড়ন্ত সূচনা এনে দেওয়া, কখনও টিকে থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া। সবকিছুই করতে পারেন তামিম, করেনও।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ব্যক্তিগতভাবে দারুণ সময় কেটেছে তামিমের। তবে প্রথম টি-টোয়েন্টিতে সেই তাড়াহুড়োর ফাঁদে পড়ে বড় ইনিংস গড়তে পারেননি। দ্বিতীয় ম্যাচেই তাই ঘুরে দাঁড়ালেন। এবার একটু শান্ত হয়েই আদায় করলেন ফিফটি।

সিরিজ বাঁচানোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেওয়ার বিকল্প কিছুই ছিল না। তামিম জানতেন, সাইফকে সঙ্গে নিয়ে তাই টি-টোয়েন্টির রেকর্ড ওপেনিং জুটি ভাঙার চেষ্টা করলেন। তবে চার রানের জন্য সেটা না হলেও এই জুটি থেকে বাংলাদেশ পায় ১২০ রান। যা দ্বিতীয় সর্বোচ্চ।

নিজের ব্যাট থেকে তুলেছেন ৪৪ বলে ৫৮ রান। ছয় চার আর দুই ছক্কায় সাজানো ইনিংস। শক্ত ভিত গড়ে দেওয়ার কাজটা করেছেন সুনিপুণভাবে। যদিও নিজের স্বভাববিরুদ্ধ ইনিংসই বলা চলে। কিছুটা ধীরলয়ে, ঝুঁকি না নিয়েই স্কোরবোর্ডে এনে দিয়েছেন শক্ত ভিত!

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link