রোমেরোর কাঁধেই আর্জেন্টিনার দায়িত্ব!

লিওনেল মেসির পর অধিনায়ক কে? উত্তর ক্রিশ্চিয়ান রোমেরো। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তি যখন দরজায় কড়া নাড়ছে, তখন আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ লিওনেল মেসির পর আলবিসেলেস্তেদের আর্মব্যান্ড উঠবে রোমেরোর হাতে।

লিওনেল মেসির পর অধিনায়ক কে? উত্তর ক্রিশ্চিয়ান রোমেরো। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা অধ্যায়ের সমাপ্তি যখন দরজায় কড়া নাড়ছে, তখন আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ লিওনেল মেসির পর আলবিসেলেস্তেদের আর্মব্যান্ড উঠবে রোমেরোর হাতে।

ফুটবল জাদুকর মেসি নিজের শেষটা লিখে ফেলেছেন। আনুষ্ঠানিকভাবেই বিদায়ের আয়োজন করছে সবাই। আর্জেন্টিনার জন্য একটা যুগের শেষ হচ্ছে। তবে বহমান সময়কে তো আর বেঁধে রাখা যাবে না। একজনের পর নিয়ম মেনে আরেকজন আসবে। মেসির বিদায়ের পর যে আর্জেন্টিনার পথপ্রদর্শক দরকার। আর সেই দায়িত্বের জন্য স্কালোনির পছন্দ রোমেরোকে।

বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে দলের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্কালোনি। সেখানেই পরিষ্কার করে দিয়েছেন, মেসির পর অধিনায়ক হবেন রোমেরো। স্কালোনির ভাষায়, ‘অধিনায়ক হবে কুটি। লিও এবং ওতার পর সে ইতোমধ্যেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্তিনেজও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পলও পারে। লাউতারো মার্তিনেজও পারে। তবে কুটিই সঠিক ব্যক্তি।’

স্কালোনির কথাতেই পরিষ্কার, সিদ্ধান্তটা হুট করে নেওয়া নয়। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর নেতৃত্বের ক্রমে আগে থেকেই ছিলেন রোমেরো। ফলে মেসির পর তাঁর হাতে আর্মব্যান্ড ওঠাটা অনেকটা সময়ের অপেক্ষাই ছিল। তবে এবার সেটিই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন স্কালোনি।

আর আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব রোমেরোর জন্য একেবারেই নতুন নয়। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় এর আগেও তিনবার আর্মব্যান্ড পরেছেন তিনি। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন এই ডিফেন্ডার। এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও অধিনায়ক ছিলেন রোমেরো।

বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও তাঁর হাতেই ছিল নেতৃত্বের ভার। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে। অর্থাৎ জাতীয় দলের ড্রেসিংরুমে অধিনায়ক হিসেবে নিজের উপস্থিতি আগেই জানান দিয়েছেন রোমেরো।

তবে মেসির উত্তরসূরি হওয়া যে কেবল আর্মব্যান্ড পাওয়ার গল্প নয়, সেটিও বুঝতে হবে। মেসির মতো একজন কিংবদন্তির পর আর্জেন্টিনার নেতৃত্ব মানে বিশাল এক দায়িত্ব। মাঠে যেমন দলকে সংগঠিত করতে হবে, তেমনি নতুন প্রজন্মের ফুটবলারদের কাছেও হয়ে উঠতে হবে ভরসার জায়গা। আর সেই দায়িত্ব পালনের জন্য রোমেরোর ওপরই আস্থা রাখছেন স্কালোনি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link