প্যারাগুয়ের গোলশূন্য ড্রয়ে অস্ট্রেলিয়ার নকআউট নিশ্চিত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোল শুন্য ড্র করেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। জয় না পেলেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে সকারুজরা।

ম্যাচজুড়ে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তারা ১২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে প্যারাগুয়ের ছিল ৭টি শট, অন টার্গেটে মাত্র ২টি। তবে দুই দলের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে কোনো দলই জালের দেখা পায়নি।

সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে যোগ করা সময়ে। ৯৩ মিনিটে প্রথমে টেটে ইয়েঙ্গির শট অসাধারণভাবে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। কয়েক সেকেন্ড পরই পাল্টা আক্রমণে মৌরিসিওর শট দারুণ সেভ করে অস্ট্রেলিয়াকে বাঁচান তাদের গোলরক্ষক। শেষ মুহূর্তের এই দুই সেভেই নিশ্চিত হয় গোলশূন্য ড্র।

এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা প্যারাগুয়েকে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের। সেরা আটটি তৃতীয় স্থানধারী দলের একটি হতে পারলেই কেবল নকআউট পর্বে খেলার সুযোগ পাবে তারা।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link