ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ!

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির দাপট যেন থামছেই না। একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে, আর এবার সেই বৃষ্টির স্রোতে ভেসে গেল বাংলাদেশ-মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনালও। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই জানিয়ে দেওয়া হলো এই ম্যাচ পরিত্যক্ত।

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির দাপট যেন থামছেই না। একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে, আর এবার সেই বৃষ্টির স্রোতে ভেসে গেল বাংলাদেশ-মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনালও। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই জানিয়ে দেওয়া হলো এই ম্যাচ পরিত্যক্ত। ফলে র‍্যাঙ্কিংয়ের বিচারে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ।

মালয়েশিয়া হার মানল ভাগ্যের কাছে। লিটন দাসের দল কোনো ম্যাচ না খেলেই চলে গেল সেমিফাইনালে। অনেকটা বড় দলগুলোকে আগলে রাখছে বৃষ্টি। ছোটরা শুধু দেখছে ভাগ্যের নির্মমতা। তাই বাংলাদেশের সেমিফাইনালের গল্পটা যতটা স্বস্তির, মালয়েশিয়ার জন্য ততটাই আক্ষেপের।

মাঠে নামার আগেই বাংলাদেশ পেয়ে গেল সেমিফাইনালের ছাড়পত্র। এখন সামনে পাকিস্তান। ১ অক্টোবর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। প্রশ্ন আসতে পারে, এখানে যদি বৃষ্টিতে ভেস্তে যায় সব, তবে কী হবে?  সেক্ষেত্রে বাংলাদেশকে ধরতে হবে বাড়ির পথ। কারণ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান।

অদ্ভুত এক টুর্নামেন্ট হয়ে উঠেছে এশিয়ান গেমসের ক্রিকেট। প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান, দ্বিতীয়টিতে ভারত, তৃতীয়টিতে শ্রীলঙ্কা, আর এবার বাংলাদেশ। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে একটিতেও মাঠে পূর্ণাঙ্গ ক্রিকেট হলো না। একের পর এক দল বিদায় নিল, অথচ বল হাতে নেওয়ার সুযোগই পেল না। হংকং, আফগানিস্তান, নেপাল, মালয়েশিয়া, চার দলের স্বপ্ন থামল বৃষ্টির কাছে। আর চার দলের জন্য বৃষ্টি হয়ে উঠল সেমিফাইনালের দরজা খোলার চাবি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

গোল-আকালের অবসান ঘটাবেন রোনান!

বয়সভিত্তিক ফুটবলে রোনান সুলিভান অবশ্য নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। কৌশলগতভাবে রোনানকে কার্যকর করে তুলতে প্রয়োজন উইং থেকে নির্ভুল ক্রস, মাঝমাঠ থেকে থ্রু পাস এবং আক্রমণের শেষ তৃতীয়াংশে দ্রুত বল সরবরাহ। প্রতিপক্ষ নিচু ব্লকে রক্ষণ সাজালে বক্সে তাঁর পজিশনিং ও ফিনিশিং গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে, প্রতিপক্ষের প্রেসিং মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজন দ্রুত পাসিং, বলের দখল ধরে রাখা এবং রক্ষণ থেকে আক্রমণে কার্যকর উত্তরণ।

Share via
Copy link