মেসি-এমবাপ্পেদের পেছনে ফেলে সেরা গোলদাতা কাবরাল!

একটা গোল! যেটা আর্জেন্টিনাকে হারাতে পারেনি, কিন্তু জিতে নিয়েছে পুরো বিশ্বকাপ! মেসি, এমবাপ্পে কিংবা ফাইনালের কোনো গোল নয়—২০২৬ বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার গেছে এমন এক ফুটবলারের হাতে, যার কয়েক বছর আগেও ঘরের জানালায় পর্দার বদলে ঝুলত পলিথিন!

একটা গোল! যেটা আর্জেন্টিনাকে হারাতে পারেনি, কিন্তু জিতে নিয়েছে পুরো বিশ্বকাপ! মেসি, এমবাপ্পে কিংবা ফাইনালের কোনো গোল নয়—২০২৬ বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার গেছে এমন এক ফুটবলারের হাতে, যার কয়েক বছর আগেও ঘরের জানালায় পর্দার বদলে ঝুলত পলিথিন!

২০২৬ বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি জিতেছেন কেপ ভার্দের তরুণ ডিফেন্ডার সিডনি কাবরাল।শেষ ৩২ এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল জড়িয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজের জালে। ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে শেষ ১৬ তে  ওঠে আর্জেন্টিনা। তবে হারলেও কাবরালের সেই গোল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে।

বিশ্বকাপ শেষে ফিফার আয়োজিত সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয় কাবরালের এই দুর্দান্ত গোল। দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের এলদর শোমুরোদভের কঙ্গো ডি আর-এর বিপক্ষে করা গোল। তৃতীয় হয়েছে হাইতির উইলসন ইসিদোরের মরক্কোর বিপক্ষে গোল।

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়েছিল কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটে ওঠে দলটি। আর্জেন্টিনার কাছে বিদায় নিলেও কাবরালের সেই গোলই হয়ে থাকে তাদের বিশ্বকাপ অভিযানের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি।

এই স্বীকৃতির পেছনে আছে অবিশ্বাস্য এক সংগ্রামের গল্পও। মাত্র কয়েক বছর আগেও খুব সাধারণ জীবন কাটাতেন কাবরাল। আর্থিক সংকট এতটাই ছিল যে, ঘরের জানালায় পর্দার বদলে ব্যবহার করতে হতো পলিথিন। সেখান থেকে ইউরোপের ক্লাব ফুটবল, আর এখন বিশ্বকাপের সেরা গোলের মালিক—এ যেন রূপকথাকেও হার মানানো এক যাত্রা।

আরও একটি বিষয় কাবরালকে বাড়তি আনন্দ দিয়েছে। ব্রাজিলের কিংবদন্তি লেফটব্যাক মার্সেলো নিজেও টুর্নামেন্টের সেরা গোল হিসেবে ভোট দিয়েছেন তাঁর এই গোলটিকে। নিজের আদর্শের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়াকে কাবরাল বলেছেন, তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।

 

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link