মেসির প্রত্যাবর্তনের রাতে ক্যাসিমিরোর আত্মঘাতী গোল!

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের তেরো দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। ৫৩ মিনিটে বদলি নেমেই স্টেডিয়াম জুড়ে তুললেন ‘মেসি! মেসি!’ চিৎকারের ঢেউ। কিন্তু ফেরার রাতে সমর্থকদের জয় উপহার দিতে পারলেন না অধিনায়ক। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষমেশ ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয়ভাঙা হারের তেরো দিন পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। ৫৩ মিনিটে বদলি নেমেই স্টেডিয়াম জুড়ে তুললেন ‘মেসি! মেসি!’ চিৎকারের ঢেউ। কিন্তু ফেরার রাতে সমর্থকদের জয় উপহার দিতে পারলেন না অধিনায়ক। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষমেশ ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ল ইন্টার মায়ামি।

ম্যাচের শুরুটা মেসিহীন মায়ামির জন্য সহজ ছিল না, কলম্বাস চেপে ধরেছিল শুরু থেকেই। কিন্তু ১৬ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে প্রায় ৪০ গজ দূর থেকে অবিশ্বাস্য লব শটে গোল করেন লুইস সুয়ারেজ—চলতি মৌসুমে তাঁর দশম গোল, শেষ চার ম্যাচে সপ্তম। এই গোলের মাধ্যমেই এমএলএস ইতিহাসে প্রথম তিন মৌসুমের প্রতিটিতে অন্তত ১০ গোল ও ৫ অ্যাসিস্ট করা মাত্র পঞ্চম ফুটবলার হয়ে গেলেন উরুগুইয়ান তারকা।

৩৪ মিনিটে অবশ্য নিজের জালেই বল জড়িয়ে দলকে বিপদে ফেলেন ক্যাসিমিরো। মায়ামির জার্সিতে নিজের ঘরের মাঠে অভিষেক ম্যাচটা তাই ভুলে যেতে চাইবেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা । তবে বিরতির ঠিক আগে সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডে মায়ামিকে ফের এগিয়ে দেন নোয়া অ্যালেন।

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পরই মেসির নামার মুহূর্ত। নামার তিন মিনিট পর সুয়ারেজের পাস থেকে বক্সের ভেতর বাঁ পায়ের শট নেন এলএমটেন, তবে বল সামান্যের জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ৬৫ মিনিটে কলম্বাসের একটি শট ক্রসবারে লেগে ফিরলে বেঁচে যায় মায়ামি। কিন্তু ৮৪ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলে সমতা ফেরান কলম্বাসের ব্রাইস মেন্দেস—নিজের এমএলএস অভিষেক ম্যাচেই। যোগ করা সময়ে মেসি আরও দুবার সুযোগ পেয়েছিলেন জয়সূচক গোলের, কিন্তু একবার হেড গেল পোস্ট ঘেঁষে বাইরে, আরেকবার শট উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।

এই ড্রয়ে মায়ামির টানা ছয় ম্যাচের জয়যাত্রা থামলেও অপরাজিত থাকার ধারা গড়াল সাত ম্যাচে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেই আছে দলটি, শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে পিছিয়ে মাত্র দুই পয়েন্টে। আগামী ৫ আগস্ট লিগস কাপে  এটলেটিকো দে সান লুইসের মুখোমুখি হবে মেসিরা, বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায়।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link