কঙ্গোর দাপট, পর্তুগালের হতাশা!

রোনালদোকে ঘিরে যে স্বপ্ন দেখেছে পর্তুগাল, প্রথম ম্যাচে সেটা কি ফিকে হয়ে গেল? অবশ্য তাঁর কাছে যে প্রত্যাশা ছিল, তা মেটাতে পারেননি।

সবসময়ই সকালের সূর্য দেখে বোঝা যায় না দিনটা কেমন যাবে। কালো মেঘ এসে সব আলো কেড়ে নিতে পারে শেষ বিকেলেও। পর্তুগালের সাথেও তেমনটাই হলো। ডিআর কঙ্গোর সামনে অসহায়ত্ব ফুটে উঠেছে তাদের। নিজেদের ইতিহাস গড়া ম্যাচে কঙ্গো মাঠ ছেড়ে পয়েন্ট নিয়ে।

ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় জোয়াও নেভেসের হেড থেকে প্রথম গোলের দেখা পায় পর্তুগাল। সেখান থেকে যে দাপট দেখিয়েই ম্যাচ শেষ করবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা, তা অনেকটা অনুমেয় ছিল। তবে বাস্তবতা ছিল ভিন্ন।

র‍্যাঙ্কিংয়ের হিসাব আর বড় মঞ্চের চাপ, এসবকে স্রেফ উপেক্ষা করল ডিআর কঙ্গো। ৫২ বছর পর বিশ্বকাপে আবারও সুযোগ পেয়েছে, প্রত্যাবর্তনের ম্যাচেও ফিরেছে তারা। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মাথায় আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে পর্তুগালের জালে বল পাঠান ইয়োয়ান উইসা। তাতেই সব স্বস্তি বিসর্জন দিয়েই বিরতিতে যায় পর্তুগাল।

ফিরে এসে দুই দলই সমান দাপট দেখায়। পর্তুগালের চোখে চোখ রেখে লড়তে থাকে কঙ্গো। লিড নেওয়ার সুযোগও আসে তাদের সামনে। তবে ফিনিশিংটা ঠিকঠাক না হওয়ায় এগিয়ে যাওয়া হয়নি আর। তাতে কী, ম্যাচে যে পর্তুগালের চেয়ে একটু বেশিই আধিপত্য দেখিয়েছে তারা। ফলাফলটা তাই ১-১।

রোনালদোকে ঘিরে যে স্বপ্ন দেখেছে পর্তুগাল, প্রথম ম্যাচে সেটা কি ফিকে হয়ে গেল? অবশ্য তাঁর কাছে যে প্রত্যাশা ছিল, তা মেটাতে পারেননি। সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তাই তো হতাশা নিয়েই মাঠ ছাড়ল পর্তুগাল।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link