শ্রীলঙ্কা কে বিধ্বস্ত করে ২২৩ রানের বিশাল জয় ইংলিশদের!

ব্যাট আর বল, দুই বিভাগেই যেন একই গল্প লিখল শ্রীলঙ্কা। প্রথমে বোলিংয়ে বিপর্যয়, তারপর ব্যাটিংয়েও সেই একই হতাশার পুনরাবৃত্তি।  ওভালে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ২২৩ রানের বিশাল ব্যবধানে হার মানল লঙ্কানরা, আর সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হলো ।

ব্যাট আর বল, দুই বিভাগেই যেন একই গল্প লিখল শ্রীলঙ্কা। প্রথমে বোলিংয়ে বিপর্যয়, তারপর ব্যাটিংয়েও সেই একই হতাশার পুনরাবৃত্তি।  ওভালে তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ২২৩ রানের বিশাল ব্যবধানে হার মানল লঙ্কানরা, আর সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হলো ।

শুরুটা হয়েছিল টম ব্যানটনের হাত ধরে।  এই ওপেনার আজ তুলে নিলেন মেইডেন ওয়ানডে সেঞ্চুরি, ১০৫ বলে ১২৬ রানের ইনিংস খেলে। সঙ্গী হিসেবে পেয়েছিলেন অধিনায়ক হ্যারি ব্রুককে, যিনি নিজেও করেছিলেন ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। দুজনের জুটিতে উঠল দেড়শো রান। শেষদিকে জর্ডান কক্সের ৫২ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস ইংল্যান্ডকে পৌঁছে দেয় ৩৫৫ রানের পাহাড়ে।

জবাব দিতে নেমে শুরু থেকেই টালমাটাল শ্রীলঙ্কা। প্রথম ওভারেই পাথুম নিসাঙ্কা ফিরে যান সনি বেকারের বলে, এরপর কামিন্দু মেন্ডিসও বেশিক্ষণ টেকেননি। অধিনায়ক কুশল মেন্ডিস একাই কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন, তবে ২৬ বলে ৩৫ রানের বেশি এগোতে পারেননি তিনিও। মজার ব্যাপার হলো, আগের ম্যাচে সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়া এই কুশল মেন্ডিসের এই ৩৫ রানই হয়ে থাকল আজ দলের হয়ে সর্বোচ্চ, বাকি কোনো ব্যাটারই সেই সংখ্যা ছুঁতে পারেননি।

এরপর বাকি ব্যাটসম্যানরা কেবল আসা যাওয়ার মাঝেই ছিলেন, ইংল্যান্ডের হয়ে  লিয়াম ডসন একাই নিয়েছেন তিনটি উইকেট, সঙ্গে গাস অ্যাটকিনসন আর জেমি ওভারটনও রাখলেন অবদান। মাত্র ২৯.১ ওভারেই ১৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

বল হাতে বিপর্যয়ের পর ব্যাট হাতেও একই হতাশার ছবি, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যেন নিয়ন্ত্রণেই ছিল না সফরকারীরা। ইংল্যান্ডের ব্যাটিং যেখানে ছিল ভরসা আর ধারাবাহিকতার প্রতীক, শ্রীলঙ্কার ব্যাটিং সেখানে রয়ে গেল প্রশ্নবিদ্ধ। সিরিজ শেষ হওয়ার সাথে  যেন উত্তরটা স্পষ্ট হয়ে গেল, ব্যাটিং লাইনআপের গভীরতাই দুই দলের মধ্যে বিশাল ব্যবধানের আসল কারণ।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link