সার্বিয়াকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল ইয়ুর্গেন ক্লপ!

আলিয়াঞ্জ অ্যারেনায় সার্বিয়াকে ফুটবলের নিখুঁত ব্যাকরণে আটকে দিল জার্মানি। ম্যাচের ফল ২-০ হলেও আসল গল্পটা লুকিয়ে ছিল ডাগআউটে ইয়ুর্গেন ক্লপের সাজানো ট্যাকটিক্যাল বোর্ডে। 

আলিয়াঞ্জ অ্যারেনায় সার্বিয়াকে ফুটবলের নিখুঁত ব্যাকরণে আটকে দিল জার্মানি। ম্যাচের ফল ২-০ হলেও আসল গল্পটা লুকিয়ে ছিল ডাগআউটে ইয়ুর্গেন ক্লপের সাজানো ট্যাকটিক্যাল বোর্ডে।  প্রথাগত আক্রমণের চেয়ে এই ম্যাচে জার্মানদের খেলায় বেশি দৃশ্যমান ছিল ক্লপের সিগনেচার ‘গেগেনপ্রেসিং’ এবং দারুণ হাই-ইনটেনসিটি পজেশনাল প্লে।

ইয়ুর্গেন ক্লপ জার্মানির দায়িত্ব নেওয়ার পর টিম স্ট্রাকচারে বেশ কিছু মৌলিক পরিবর্তন এনেছেন। ম্যাচে ৪-৪-২ শেপে দল নামিয়ে শুরু থেকেই সার্বিয়ার ওপর হাই প্রেসিং চালুর নির্দেশ দেন তিনি। সার্বিয়ার ৫-৪-১ ডিপ-ব্লক ভাঙতে ক্লপ উইঙ্গারদের সেন্ট্রাল চ্যানেলে ইনভার্ট করান, আর ফুলব্যাকদের সুযোগ করে দেন চওড়া জায়গায় ফরোয়ার্ড রান নেওয়ার। এতে সার্বিয়ার ডিফেন্ডারদের বাধ্য হয়ে ওয়াইড এরিয়ায় ছড়িয়ে যেতে হয়, যার ফলে বক্সে ফাঁকা জায়গা বা হাফ-স্পেস তৈরি হয়।

জার্মানির ট্যাকটিক্সের সবচেয়ে মারমুখী দিক ছিল বল হারানোর পর তা পুনরুদ্ধারের গতি। সার্বিয়া যখনই নিজেদের বক্সে বল পেয়ে কাউন্টার-অ্যাটাকের প্রস্তুতি নিতে চেয়েছে, ঠিক তখনই জার্মানির তিন-চার জন খেলোয়াড় তাদের চারপাশ থেকে ছেঁকে ধরেছে।

সার্বিয়ার প্রথম তিন বা চার পাসের মধ্যেই বল কেড়ে নিয়ে আবার নতুন আক্রমণ সাজিয়েছে জার্মানি। প্রথম গোলটিতে এই পজেশনাল ওভারলোডের স্পষ্ট প্রমাণ মেলে, যেখানে ডিফেন্সকে একপাশে টেনে খালি হওয়া স্পেসে নিখুঁত শটে গোল করেন টম বিশফ।

​দ্বিতীয়ার্ধেও একই ধারায় প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকরা। সার্বিয়ার ডিফেন্স লাইনের ওপর সার্বক্ষণিক যে শারীরিক ও মানসিক চাপ তৈরি করা হয়েছিল, তারই সুযোগ নিয়ে ৬০ মিনিটে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান উইর্টজ।

​পুরো ম্যাচে সার্বিয়া কাউন্টার অ্যাটাকে ওঠার মানসিক শক্তিটাই হারিয়ে ফেলেছিল। শারীরিক শক্তি বা দীর্ঘ পাসে ডিফেন্স ভাঙার যে কৌশল সার্বিয়ার ছিল, জার্মানির উঁচু ডিফেন্সিভ লাইন সেই চেষ্টাকে গোড়াতেই নস্যাৎ করে দেয়। কেবল আক্রমণ সাজানোই নয়, প্রতিপক্ষকে পুরোপুরি নিষ্ক্রিয় করে জয় ছিনিয়ে নেওয়ার এই লড়াইয়ে ক্লপের স্ট্র্যাটেজিক জয়টাই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link