হ্যারি কেন যেন গোলের সমার্থক শব্দ

হ্যারি কেন মাঠে নামবেন অথচ জালের দেখা পাবেন না, তা যেন এখন এক অলৌকিক ব্যাপার। উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আবারও নিজের জাত চেনালেন এই ইংলিশ অধিনায়ক।

ইংল্যান্ড কিংবা বায়ার্ন মিউনিখ, ম্যাচ যেখানেই হোক না কেন, হ্যারি কেনের পায়ে গোল আসবেই। কেন মাঠে নামবেন অথচ জালের দেখা পাবেন না, তা যেন এখন এক অলৌকিক ব্যাপার। উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আবারও নিজের জাত চেনালেন এই ইংলিশ অধিনায়ক। জাতীয় দল আর ক্লাবের হয়ে ম্যাচের পর ম্যাচ এমন অতিমানবী পারফরম্যান্সে চলতি বছরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বাকি সবাইকে পেছনে ফেলে সবচেয়ে সামনে দাঁড়িয়ে আছেন তিনিই।

ঘরের মাঠ ওয়েম্বলিতে চেক ডিফেন্সকে একা হাতেই তছনছ করে দেন কেইন। ম্যাচের ৪০তম মিনিটে মরগান রজার্সের চমৎকার এক ক্রস থেকে বক্সের ভেতর বল পেয়েই নিখুঁত পজিশনিংয়ের প্রমাণ দেন তিনি।

ডান পায়ের মাপা শটে পোস্টে বল পাঠিয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই স্ট্রাইকার। এরপর প্রথমার্ধের সুবিধা বজায় রেখে ৫৭তম মিনিটে আবারও ঝলক দেখান তিনি। লুইস হলের নেওয়া কর্নার থেকে আসা পাসে বক্সের বাম পাশ থেকে নেন দুর্দান্ত এক হেডার। বল আবারও চেক গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালের একই কোণে।

বর্তমানে কেন শুধু একজন ট্র্যাডিশনাল স্ট্রাইকার নন, বরং পুরো দলের আক্রমণের দিকনির্দেশক। নিচে নেমে এসে খেলা গড়ে দেওয়া, উইঙ্গারদের খালি জায়গা তৈরি করে দেওয়া এবং সুযোগ পেলেই বক্সে ভয়ংকর হয়ে ওঠা – সব মিলিয়ে কেন এখন পরিপূর্ণ এক ফুটবল প্যাকেজ।

তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্স ও প্রতি ম্যাচে ক্লাচ গোল করার ক্ষমতা তাকে এ মৌসুমের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে একক আধিপত্য এনে দিয়েছে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই জোড়া গোল যেন ব্যালন ডি’অর ট্রফিতে নিজের নাম খোদাই করার পথে আরও একটি জোরালো দাবি।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link