বিরতি কাটিয়ে রোহিত-কোহলির নিস্তেজ ফেরা!

বার্মিংহামের গ্যালারি মুখিয়ে ছিল ভারতের দুই মহাতারকার রাজকীয় মেজাজে ফেরার সাক্ষী হতে। দীর্ঘ বিরতি কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নীল জার্সিতে একসঙ্গে মাঠে নামলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি।

বার্মিংহামের গ্যালারি মুখিয়ে ছিল ভারতের দুই মহাতারকার রাজকীয় মেজাজে ফেরার সাক্ষী হতে। দীর্ঘ বিরতি কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নীল জার্সিতে একসঙ্গে মাঠে নামলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। কিন্তু মাঠের নিষ্ঠুর বাস্তবতা যেন সব রোমাঞ্চে জল ঢেলে দিল।

জানুয়ারিতে ইন্দোরে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন কোহলি। সেই ম্যাচে ১২৪ রানের এক মহাকাব্যিক ইনিংস আসে তাঁর ব্যাট থেকে।

কিন্তু ফিরে এসে যেন নিজেরই ছায়া হয়ে রইলেন এই রান মেশিন। মাত্র ছয় বল খেলে সাজঘরে ফিরে গেলেন পাঁচ রান করে। বড় মঞ্চে ফেরার দিনে এমন ম্লান বিদায় বিরাটের নামের সাথে বড্ড বেমানান।

অন্যদিকে, রোহিত শর্মাও ছিলেন বেশ নড়বড়ে। গত আইপিএলের পর আফগানিস্তানের বিপক্ষে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেললেও, ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে সেই দৃশ্যের ছিটেফোঁটা দেখা গেল না।

২১ বল খেলে রোহিত করলেন মাত্র ১১ রান। ক্রিজে থিতু হওয়ার আগেই ভুল শটে উইকেট বিলিয়ে দিলেন এই ভারতীয় অভিজ্ঞ ব্যাটার। দীর্ঘ বিরতির পর এমন জড়তা কি তবে রোহিত-কোহলির ফর্ম নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে?

সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। দলের দুই প্রধান অভিজ্ঞ ব্যাটারকে অফ-ফর্মে খেলতে দেখা তাই স্বস্তিকর নয় ভারতের জন্য। শিরোপার স্বপ্ন বুনতে হলে রোহিত-কোহলির ব্যাটে রান ফেরানোর কোনো বিকল্প নেই ভারতের হাতে। এ কারণে প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি অভিজ্ঞদের পুরোনো ছন্দে ফেরানোই এখন প্রধান লক্ষ্য গৌতম গম্ভীর ও তার সহকর্মীদের।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link