বিশ্বকাপের কাঠামোয় আইসিসির বৈপ্লবিক পরিবর্তন

ক্রিকেট বিশ্বকাপের পুরো কাঠামোই বদলে দিতে যাচ্ছে আইসিসি। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের বিশ্বকাপেই বড়সড় পরিবর্তনের অনুমোদন দিয়েছে ক্রিকেটের বিশ্ব সংস্থা, লক্ষ্য একটাই—টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত প্রতিটি লড়াইয়ে থাকুক উত্তেজনা, কোনো ম্যাচই যেন হয়ে না পড়ে অর্থহীন।

স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত বার্ষিক বোর্ড সভায় এই নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা আগের মতোই চৌদ্দ থাকলেও পুরো প্রতিযোগিতা এখন তিন ধাপে ভাগ হয়ে যাবে। শুরুতে হবে ‘সুপার সিরিজ’—র‍্যাঙ্কিংয়ের তলানির তিন দল রাউন্ড-রবিন লড়াইয়ে নামবে মূল আসরে জায়গা পাওয়ার জন্য। এরপর গ্রুপ পর্বে ছয়টি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে, যেখান থেকে সাতটি দল উঠবে ‘সুপার সেভেন’ পর্বে। এই পর্ব থেকেই নির্ধারিত হবে সেমিফাইনালিস্ট চার দল, যেখানে শীর্ষ দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে, আর দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়ছে প্রতিদ্বন্দ্বিতার পরিসর। যুক্তরাষ্ট্র, ইতালি, নেদারল্যান্ডসের মতো উদীয়মান দলগুলোর সাম্প্রতিক লড়াকু পারফরম্যান্স বিবেচনায় নিয়ে দ্বিতীয় পর্বে দলসংখ্যা আট থেকে বাড়িয়ে দশ করা হয়েছে। নতুন এই ‘সুপার টেন’ পর্বে দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে উঠবে, বাকি দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে এলিমিনেটর ম্যাচের মধ্য দিয়ে।

এর সাথে অনুমোদন পেয়েছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন বাছাই কাঠামো এবং সহযোগী সদস্য দেশগুলোর জন্য ষোলো দলের একটি নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনাও, যদিও  প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

বিশ্বকাপের রোমাঞ্চ বাড়াতে আইসিসির এই বড়সড় অস্ত্রোপচার কি সত্যিই বদলে দেবে ক্রিকেটের চেনা সমীকরণ, নাকি জটিলতাই বাড়াবে আরও?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link