জন ক্যাম্পবেলের ইতিহাস গড়া ফিফটি!

ভারতের মাটিতে, ভারতের বিপক্ষে, প্রথমবার ফিফটি করলেন জন ক্যাম্পবেল, দীর্ঘ দিনের অপেক্ষার অবশেষে অবসান হলো ক্যাম্পবেলের জন্যে। আজকের দিনটা যে আলাদা হতে চলেছে সেটা বোঝা গিয়েছিল একেবারে শুরু থেকেই। 

ভারতের মাটিতে, ভারতের বিপক্ষে, প্রথমবার ফিফটি করলেন জন ক্যাম্পবেল, দীর্ঘ দিনের অপেক্ষার অবশেষে অবসান হলো ক্যাম্পবেলের জন্যে। আজকের দিনটা যে আলাদা হতে চলেছে সেটা বোঝা গিয়েছিল একেবারে শুরু থেকেই। 

ইনিংসের প্রথম থেকেই ক্যাম্পবেল ছিলেন ধীরস্থির। রান তোলার তাড়া দেখাননি, বরং সময় নিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছেন। প্রথম দশ ওভারে যেখানে জাস্টিন গ্রিভস চার–ছক্কায় ঝড় তুলছিলেন, ক্যাম্পবেল তখন শুধু জায়গা বুঝে নিচ্ছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণা আর গুরনূর ব্রার এর বিপক্ষে দেখেশুনে শুরু করলেন, মাঝেমধ্যে দুই একটা বাউন্ডারি, কিন্তু বেশিরভাগ সময়ই স্ট্রাইক রোটেট করার দিকে মনোযোগ।

তবে বল যখন স্পিনারদের হাতে এলো, তখনই আসল ক্যাম্পবেলকে দেখা গেল। রবীন্দ্র জাদেজার প্রথম ওভারেই দুটো ছক্কা মেরে বুঝিয়ে দিলেন আজ তিনি সহজেই থামবেন না। লং অন দিয়ে প্রথমটা, তার চেয়েও ভালো টাইমিংয়ে দ্বিতীয়টা প্রসিদ্ধ কৃষ্ণার মাথার উপর দিয়ে উড়ে গেল। এরপর কুলদীপ যাদবকেও ছাড়েননি, একটা স্লগ সুইপে বল সীমানার বাইরে।

৪৯ বলে যখন হাফ সেঞ্চুরি পূর্ণ হলো, তখন কোনো বাড়াবাড়ি উদযাপন নেই, যেন এটা তার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার। যেন এই ফিফটি তাঁর পাওয়ারই কথা ছিলো, আর শুরু থেকে খেলেছেনও ঠিক সেভাবেই। 

জাস্টিন গ্রিভসের সঙ্গে তার জুটিটাও এই ইনিংসের বড় একটা অংশ। দুজনে মিলে গড়েছেন ১১৮ রানের ওপেনিং জুটি, যা ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেরা শতরানের জুটিগুলোর একটি। ২০১৯ সালে পোর্ট অফ স্পেনে গেইল আর লুইসের পর এই প্রথম কোনো ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটি একশো পার করলো ভারতের বিপক্ষে। আর ভারতের মাটিতে হিসেব করলে সেটা আরো পুরনো, ২০০২ সালে গেইল আর হিন্ডসের পর প্রথমবার এমন কিছু দেখা গেল। 

শেষ পর্যন্ত ৬০ বলে ৬২ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন ক্যাম্পবেল। ইনিংসে ছিল ছয়টি চার আর তিনটি ছক্কা, সাজঘরে ফেরার আগে দলের জন্যে একটা সুন্দর ভিত্তি গড়ে দিয়ে গেলেন। ক্রিজে তখনও গ্রিভস লড়াই চালিয়ে যাচ্ছেন, ভারতের মাটিতে ভারতের বিপক্ষে জিততে হলে দরকার বড় কোন টার্গেট আর সেটার মুল ভিত্তিই করে দেওয়ান অন্যতম কারিগর জন ক্যাম্পবেল।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link