ব্যালন জিতে বাচাল হয়ে গিয়েছেন রদ্রি?

তবে সেই ঘটনা নতুন করে শিরোনাম হয়েছে সিটি তারকার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সূত্র ধরে। তিনি সেখানে বলেছিলেন, ‘আমি মনে করি ভিনিসিয়াস বুদ্ধিমান মানুষ। সময়ের সাথে সাথে সে বুঝতে পারবে যে, যত বেশি খেলায় মনোযোগ দেয়া যাবে তত ভাল করা সম্ভব। সবার মতো তাঁরও মাঠে এবং মাঠে বাইরে উন্নতির জায়গা রয়েছে।

ব্যালন ডি’অর জয়ের পর থেকেই রদ্রির সঙ্গে সাপে নেউলে সর্ম্পক তৈরি হয়েছে ভিনিসিয়াস জুনিয়র সমর্থকগোষ্ঠির। এবার সেটাকে নতুন রূপ দিলেন স্বয়ং নেইমার জুনিয়র, স্বদেশী সতীর্থের পক্ষ নিয়ে রদ্রিকে রীতিমতো বাচাল বলে বসেছেন তিনি – আর এটা নিয়ে পুরো ফুটবল দুনিয়ায় ইতোমধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

২০২৪ সালের ব্যালন উঠবে ভিনিসিয়াসের হাতে, এটা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু, সবাইকে চমকে দিয়ে রদ্রি জিতে নেন মর্যাদার এই পুরষ্কার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে।

তবে সেই ঘটনা নতুন করে শিরোনাম হয়েছে সিটি তারকার সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সূত্র ধরে। তিনি সেখানে বলেছিলেন, ‘আমি মনে করি ভিনিসিয়াস বুদ্ধিমান মানুষ। সময়ের সাথে সাথে সে বুঝতে পারবে যে, যত বেশি খেলায় মনোযোগ দেয়া যাবে তত ভাল করা সম্ভব। সবার মতো তাঁরও মাঠে এবং মাঠে বাইরে উন্নতির জায়গা রয়েছে।’

এই মিডফিল্ডার আরো যোগ করেন, ‘ভিনি এখনো তরুণ, আমি নিশ্চিত যে আশেপাশের সবাই তাঁকে ভাল পরামর্শ দেবে। যেহেতু সে মাদ্রিদের হয়ে খেলছে তাই তাঁর শেখার সুযোগও আরো বেশি। এটা একটা মর্যাদাপূর্ণ ক্লাব।’

কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের এসব পছন্দ হয়নি, ইনস্টাগ্রামে করা একটি পোস্টে তিনি রদ্রিকে বাচাল উপাধি দিয়ে বসেন। তিনি লিখেন, ‘সে (রদ্রি) ইদানিং বাচাল হয়ে গিয়েছে।’

আপাতত এসিএলের ইনজুরির কারণে মাঠের বাইরেই সময় কাটাতে হচ্ছে স্প্যানিশ মিডফিল্ডারের। চলতি মৌসুমে তাঁর ফেরা আর হচ্ছে না সেটা নিশ্চিত, অন্যদিকে নেইমারও ইনজুরির কবলে পড়েছেন। তবে ডিসেম্বরের মাঝামাঝি তাঁর ফেরার সম্ভাবনা আছে।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Share via
Copy link