বাবরের মোহনীয়তায় অপ্রতিরোধ্য পেশোয়ার!

বাবর আজম আর কুশল মেন্ডিস মিলে ধ্বসিয়ে দিয়েছেন কোয়েটাকে। তাদের ১৩৫ রানের জুটি ভাঙে মেন্ডিস ৮৪ রান করে ফিরলে।

বাবর আজমের সেঞ্চুরি, কুশল মেন্ডিসের অপ্রতিরোধ্য ধারাবাহিকতা, তাতেই উড়ে গেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ১১৮ রানের বিশাল জয় নিয়ে জয়রথ অক্ষুন্ন রাখল পেশোয়ার জালমি।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার মোহাম্মদ হারিসকে হারালেও তেমন কোনো সমস্যা হয়নি পেশোয়ারের। বাবর আজম আর কুশল মেন্ডিস মিলে ধ্বসিয়ে দিয়েছেন কোয়েটাকে। তাদের ১৩৫ রানের জুটি ভাঙে মেন্ডিস ৮৪ রান করে ফিরলে।

মেন্ডিস সাজঘরে চলে গেলেও বাবর থামেননি। ফারহান ইউসাফ আর অ্যারন হার্ডি কিছুটা সঙ্গ দিলেও পেশোয়ারকে পাহাড়স্পর্শী রান এনে দেয় বাবরের সেঞ্চুরি। ২০ ওভার শেষে স্কোরবোর্ডে পেশোয়ারের অর্জন তিন উইকেটে ২৫৫।

এই রান তাড়া করতে পারলে রেকর্ড বইয়ে নাম লেখাতো কোয়েটা। কিন্তু, ভাগ্য তাঁদের হয়ে কথা বলেনি। তাই তো, একের পর এক উইকেট হারাতে হয়েছে সেই পিচে, যেখানে একটু আগেও প্রতিপক্ষ দল বাউন্ডারির পসরা সাজিয়ে বসেছিল।

বেভন জ্যাকবসের ৩৪ বাদ দিলে কোয়েটার কোনো ব্যাটারই বিশেষ কিছু করতে পারেননি। সাজঘরে ফিরে যেতে যেতে তাঁরা লজ্জাজনক পরাজয়ের দিকে দলকে এগিয়ে নিয়ে গেছেন। গ্ল্যাডিয়েটর্সরা থামে ১৩৭ রানে।

পরাজয় যেন প্রতিজ্ঞা করেছে স্পর্শ করবে না পেশোয়ার জালমিকে। বাবরের ব্যাট হাতের মোহনীয়তার ভেতর দিয়ে তাই তো তাঁরা জয় পেল ১১৮ রানের বিশাল ব্যবধানে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link