মাঠে ঢুকল আগন্তুক!

ম্যাচের ৩১ মিনিট চলছে তখন। ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। মাঠে ঢুকে পড়া তিন সমর্থক এদিক-ওদিক দৌড়াতে শুরু করলে খেলা বন্ধ করে দেন রেফারি।

মাঠে চলছে বেলজিয়াম ও সেনেগালের হাড্ডাহাড্ডি লড়াই। গ্যালারিতে হাজারো দর্শকের চোখ তখন বলের দিকেই। ঠিক সেই সময়ই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। একে একে তিনজন সমর্থক দৌড়ে ঢুকে পড়লেন মাঠে। মুহূর্তেই থেমে গেল ম্যাচ।

ম্যাচের ৩১ মিনিট চলছে তখন। ১-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। মাঠে ঢুকে পড়া তিন সমর্থক এদিক-ওদিক দৌড়াতে শুরু করলে খেলা বন্ধ করে দেন রেফারি। প্রায় এক মিনিট অপেক্ষা করতে হয় ফুটবলারদের। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীরা তাদের মাঠ থেকে বের করে আনলে আবার শুরু হয় খেলা।

তবে ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। কারণ, এবারের আসরকে ঘিরে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ১১টি আয়োজক শহরে স্টেডিয়াম, অনুশীলন ভেন্যু, ফ্যান ফেস্টিভ্যাল ও দলগুলোর হোটেল সুরক্ষায় ৪০০-র বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ফেডারেল কর্তৃপক্ষ এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের সবগুলো বিশ্বকাপ ম্যাচকেই বিশেষ নিরাপত্তা-সংবলিত ইভেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে সিয়াটলের এই মাঠে তিন সমর্থকের অনুপ্রবেশ নিরাপত্তা পরিকল্পনার কার্যকারিতা নিয়েই নতুন করে প্রশ্ন রেখে গেল।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link