প্রভসিমরানে মুগ্ধ প্রীতি জিনতা!

আইপিএলে যখন দল পেলেন তখন প্রভসিমরানের প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামার অভিজ্ঞতা নেই একদিনেরও। কিন্তু, সেসব আজ অতীত ছাড়া কিছুই নয়। 

২০১৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নাম না জানা এক ব্যাটারকে পাঞ্জাব কিংস কিনলো ৪.৮০ কোটি রূপির বিনিময়ে। যিনি এখন এমনভাবে চার-ছক্কা হাঁকান যেন তাঁর জীবন নির্ভর করছে এসবের উপরেই। সেই ব্যাটারের নাম প্রভসিমরান সিং। যার প্রতি মুগ্ধতার শেষ নেই প্রীতি জিনতার।

আইপিএলে যখন দল পেলেন তখন প্রভসিমরানের প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামার অভিজ্ঞতা নেই একদিনেরও। কিন্তু, সেসব আজ অতীত ছাড়া কিছুই নয়।

পাঞ্জাবের জার্সি গায়ে ভালো খেলে যাচ্ছেন। তাই তো একবারের জন্যেও প্রয়োজন পড়েনি দলবদল করার। ডানহাতি এই ব্যাটার নিজের সেরাটাই দিয়ে যাচ্ছেন দলের জন্য।

গত আইপিএলে রানার্সআপ হয় পাঞ্জাব। পুরো আসরে অনবদ্য ব্যাটিং করে করেছিলেন ৫৪৯ রান। এবারও ব্যাট হাসছে তাঁর। এখন অবধি পাঁচ ইনিংসে ৫২ এর বেশি গড়ে করেছেন ২১১ রান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই ব্যাটার। সেখানেই দলের স্বত্তাধিকারী প্রীতি জিনতা জানান প্রভসিমরান ব্যাটার হিসেবেই নয়, মানুষ হিসেবেও খুব ভালো মনের। এমনকি তাঁর মা দলের সবার জন্য রান্না করে হোটেলে নিয়ে আসেন প্রতি আসরে।

প্রভসিমরানের প্রতিভার ব্যাপারে নিঃসন্দেহ যে কোনো ক্রিকেটপ্রেমীই। এভাবে খেলতে থাকলে একদিন হয়তো খুলে যেতে পারে বহু আরাধ্য জাতীয় দলের দরজাও। তাঁর মা হয়তো তখন রান্না করবেন জসপ্রিত বুমরাহদের খাওয়ানোর জন্য।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link