এই তো সেদিন রাইলি রুশো বলেছিলেন, আইপিএল ক্রিকেট নয়, সিনেমার মতো। কিন্তু, এখন দেখা যাচ্ছে পাকিস্তান সুপার লিগ যেন সিনেমার চেয়েও বেশি কিছু। বিনা কারণে তাঁরা নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে জার্সি গায়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন ব্লেসিং মুজারাবানিকে। ইসলামাবাদ ইউনাইটেডের সাথে চুক্তি ভাঙায় পিএসএল কর্তৃপক্ষ তাঁকে নিষিদ্ধ করেছে দুই বছরের জন্য। কিন্তু, আসল মজা এখানেই যে পিএসএলের কারো সাথে তাঁর চুক্তিই হয়নি।
মুস্তাফিজুর রহমানের জায়গায় এই জিম্বাবুয়ানকে দলে ভিড়িয়েছিল কলকাতা। কিন্তু, এর আগে ইসলামাবাদ ইউনাইটেড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিল যে এই পেসার খেলবেন তাঁদের জার্সিতে। তাঁর মূল্য পিএসএলে ছিল ৩৬ লাখ রূপি। কিন্তু, এর সবটাই ছিল মিথ্যা।

মুজারাবানির এজেন্ট জানিয়েছেন ইসলামাবাদের সাথে তাঁদের কোনো আনুষ্ঠানিক চুক্তিই হয়নি। চুক্তি ছাড়াই ঘোষণা দিয়েছিল ইসলামাবাদ। তাই, পিএসএল থেকে তাঁকে নিষিদ্ধ করা আইনতভাবে যথার্থ নয়।
এই বছরের আইপিএল আর পিএসএল হচ্ছে একই সময়ে। তাই তো, আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দুই ভাগ হয়ে যেতে দেখা গিয়েছে। পিএসএল ছেড়ে ভারতে এসেছেন অনেকেই। তবু, মুজারাবানির মতো নাটকীয়তা খুঁজে পাওয়া যাবে না অন্য কোথাও।
যদি মুজারাবানি আসলেই আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়ে থাকতো আর সেটা ভেঙে তিনি চলে আসতেন আইপিএলে তবে পিএসএলের তাঁকে নিষিদ্ধ করা মেনে নেওয়া যেত। কিন্তু, তাঁর সাথে যা হলো সেটাকে বিনা দোষে শাস্তি ছাড়া আর কিছুই বলা যায় না।











