মেজর লিগ ক্রিকেটে সাকিবের হতাশাজনক প্রত্যাবর্তন

প্রায় ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগের মাঠে দেখা গেল বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে। মেজর লিগ ক্রিকেটে এমআই নিউইয়র্কের জার্সিতে সুযোগ পেলেও প্রত্যাবর্তনের ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ব্যাট হাতে ব্যর্থতার সঙ্গে বল হাতেও উইকেটশূন্য থাকতে হয়েছে, আর দলও হেরেছে একপেশে লড়াইয়ে।

বদলি খেলোয়াড় হিসেবে দলে যোগ দেওয়ার পর কয়েকটি ম্যাচ অপেক্ষায় কাটানোর পর অবশেষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে একাদশে সুযোগ পান সাকিব। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে এমআই নিউইয়র্ক। প্রথম ওভারেই গোল্ডেন ডাকের শিকার হন কুইন্টন ডি কক। এরপর মোনাঙ্ক প্যাটেল ও অধিনায়ক নিকোলাস পুরানও ইনিংস বড় করতে পারেননি।

দলের ৩৩ রানে তৃতীয় উইকেট পড়ার পর পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসেন সাকিব। তবে তাঁর ইনিংসও দীর্ঘ হয়নি। পাওয়ারপ্লের শেষ ওভারে ব্রডি কোচের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে এমআই নিউইয়র্ক সংগ্রহ করে মাত্র ১০৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন করবিন বশ।

ছোট লক্ষ্য রক্ষার চ্যালেঞ্জে বল হাতে চার ওভার বোলিং করেন সাকিব। প্রথম ওভারে কিছুটা খরুচে হলেও পরে দারুণ নিয়ন্ত্রণে বোলিং করেন। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৫ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি।

১০৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ১৬.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ব্যাটিংয়ে দুর্বল পারফরম্যান্সের কারণে ম্যাচে কখনোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি এমআই নিউইয়র্ক।

প্রত্যাবর্তনের ম্যাচটি প্রত্যাশামতো না হলেও, সামনে আরও সুযোগ রয়েছে সাকিবের। এখন দেখার বিষয়, পরের ম্যাচেও তিনি একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেন কি না।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link