বাদ পড়ার শঙ্কা পেছনে ফেলে সৌম্যের দুর্দান্ত প্রত্যাবর্তন

সৌম্য সরকারকে ঘিরে আলোচনা নতুন নয়। প্রতিভা, সামর্থ্য—সবই ছিল, কিন্তু ধারাবাহিকতার অভাব বারবার তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। জাতীয় দলে ফিরে এসে কয়েকটি ভালো ইনিংস খেলার পর আবারও ছন্দ হারিয়ে জায়গা হারানোর ঘটনাও ঘটেছে একাধিকবার।

তবে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সৌম্য দেখালেন, কেন তাকে এখনও দলের পরিকল্পনায় রাখা হয়। প্রয়োজনের মুহূর্তে খেললেন ম্যাচ জেতানো এক ইনিংস।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে গড়ে তোলেন ১১২ রানের উদ্বোধনী জুটি। এরপর ৬৪ বলে বাউন্ডারি মেরে ফিফটি পূর্ণ করেন সৌম্য। শেষ পর্যন্ত ৮২ বলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দেন।

ক্যারিয়ারের শুরু থেকেই সৌম্যকে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়েছে। ২০১৪ সালে ওয়ানডে অভিষেকের পর আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দ্রুত নজর কাড়েন তিনি। কিন্তু ফর্মের ওঠানামা আর বড় ইনিংসের ধারাবাহিকতার অভাবে বারবার দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবুও সৌম্যের লড়াই থামেনি। যখনই সুযোগ পেয়েছেন, নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এই ইনিংসও তেমনই এক বার্তা—সৌম্য এখনও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যাটার হতে পারেন, যদি ধরে রাখতে পারেন এই ধারাবাহিকতা।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link