দশ জনের বসনিয়ার সুযোগ নিলেন ভার্গাস

এক ডিফেন্ডারকে হারিয়ে যেন বসনিয়া দিশেহারা হয়ে যায়। আর, সেখানে অনেকটুকু ফাঁকা জায়গা তৈরি পায় সুইজারল্যান্ড।

তারিক মোহারেমোভিজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ার অল্প সময়ের মাঝেই দশ জনের দল নিয়ে খেলার কাঠিন্য হারে বারে টের পেল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এক গোলে পিছিয়ে থেকে লক্ষ্য ছিল সেখানে ম্যাচে সমতা ফেরানোর, সেখানে রুবেন ভার্গাসের দারুণ শটে হজম করতে হলো আরেক গোল।

প্রথম গোল করার পর থেকেই বসনিয়াকে আক্রমণ করে বিধ্বস্ত করার চেষ্টায় ব্যস্ত ছিল সুইজারল্যান্ড। তেমনই এক আক্রমণ আটকে দিতে ট্যাকল দিয়ে লাল কার্ড দেখতে হয় ডিফেন্ডার তারিককে। বসনিয়া পরিণত হয় দশ জনের দলে।

এক ডিফেন্ডারকে হারিয়ে যেন বসনিয়া দিশেহারা হয়ে যায়। আর, সেখানে অনেকটুকু ফাঁকা জায়গা তৈরি পায় সুইজারল্যান্ড। বদলি হিসেবে নামা রুবেন ভার্গাস সেই সুযোগটাই কাজে লাগান দক্ষভাবে।

ডি-বক্সের ভেতর পাস পান নিজ দলের খেলোয়াড়ের কাছ থেকে। রুবেনকে থামানোর জন্যে তখন কেউই ছিল না বসনিয়া দলের। নিখুত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে রুবেন ভার্গাস সুইজারল্যান্ডকে দেন ২-০ গোলের লিড।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link