স্মিথ-টার্নারে আরও একবার জয়হীন পিন্ডিজ!

আট ম্যাচ খেলেও এখনো পরাজয় ছাড়া দেখা যায়নি কিছুই। দলে নানা সিদ্ধান্তগত পরিবর্তন আনলেও কিছুই পক্ষে আসছে না পিন্ডিজের।

টেস্ট বিশেষজ্ঞ থেকে নতুন যুগের টি-টোয়েন্টি ব্যাটারে পরিণত হয়ে গেছেন স্টিভ স্মিথ। তার সাথে যুক্ত হয়েছেন স্মিথের স্বদেশী অ্যাস্টন টার্নার। এই দুই অজির ব্যাটের জাদুতে রাওয়ালপিন্ডি পিন্ডিজকে প্রথম জয় থেকে দূরে সরিয়ে রাখলো মুলতান সুলতান্স।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্তটা পক্ষে আসেনি পিন্ডিজের। প্রথম দুই ওভারেই দুই ব্যাটার ফিরে যান সাজঘরে। বড় ইনিংস আসেনি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকেও।

এরপর কিছুটা হাল ধরেন ড্যারিল মিচেল আর স্যাম বিলিংস। ২৯ রান করে বিলিংস ফিরে গেলেও অপরাজিত থেকে অর্ধশতক তুলে নেন মিচেল। শেষদিকে ডিয়ান ফরেস্টারের ১৫ বলের ঝড়ো ৩৭ এ ভর করে পিন্ডিজের সংগ্রহ দাঁড়িয়ে যায় ১৬৬ রানে।

১৬৭ রান তাড়া করতে নেমে ওপেনার স্মিথ ছিলেন দলের ঢাল হয়ে। ছোট ছোট ইনিংস খেলে শাহিবজাদা ফারহান, শান মাসুদ, জস ফিলিপেরা আউট হয়ে গেলেও অন্য প্রান্তে অজি তারকা ছিলেন অবিচল।

পাঁচ চার আর তিন ছক্কায় ৫৬ করে ফেরেন স্মিথ। কিন্তু, মুলতানের অজি অধিনায়ক অ্যাশটন টার্নার মাঠ ছেড়েছেন একেবারে ম্যাচ জিতিয়েই। টার্নারের ২১ বলে ৩৭ রানে ভর করে আট বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় মুলতান।

আট ম্যাচ খেলেও এখনো পরাজয় ছাড়া দেখা যায়নি কিছুই। দলে নানা সিদ্ধান্তগত পরিবর্তন আনলেও কিছুই পক্ষে আসছে না পিন্ডিজের। মুলতান সুলতান্সের কাছে অসহায় আত্মসমর্পণ করেই আরও একবার মাঠ ছাড়লো রিজওয়ানের দল।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link