এশিয়া কাপের ট্রফি যেন যক্ষের ধন!

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই সদর দপ্তর থেকে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে আসরের ট্রফি! আর সেই ট্রফি নাকি এখন রয়েছে এসিসি প্রধান মোহসিন নাকভির ব্যক্তিগত হেফাজতে—আবুধাবির এক গোপন স্থানে!

এশিয়া কাপ  শেষ হলেও, মাঠের লড়াই থামলেও ট্রফিকে ঘিরে শুরু হওয়া নাটকের যেন শেষ নেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দুবাই সদর দপ্তর থেকে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে আসরের ট্রফি! আর সেই ট্রফি নাকি এখন রয়েছে এসিসি প্রধান মোহসিন নাকভির ব্যক্তিগত হেফাজতে—আবুধাবির এক গোপন স্থানে!

ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক বিসিসিআই কর্মকর্তা এসিসি’র দুবাই অফিসে যান। সেখানে ট্রফি দেখতে চাইলেও তাকে জানানো হয়—’ট্রফি এখানে নেই, সেটি সরিয়ে নেওয়া হয়েছে, এখন তা মোহসিন নাকভির কাছে রয়েছে, আবুধাবির কোনো জায়গায়।’

ঘটনার সূত্রপাত এশিয়া কাপ ফাইনাল থেকেই। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায়। কারণ? নাকভির রাজনৈতিক পরিচয়—তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। দুই দেশের চলমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতীয় দল এই অবস্থান নেয়। তারপর থেকেই বিষয়টি জটিল থেকে জটিলতর হচ্ছে।

বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নাকভিকে চিঠি দিয়ে ট্রফি হস্তান্তরের দাবি জানিয়েছিল। তবে সেখানেও কোনো প্রতিকার মেলেনি। যেন নাকভি পণ করেছেন, তিনি ট্রফি হাতছাড়া করবেন না।

ভারতের দাবির পক্ষে ইতিমধ্যেই শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও অবস্থান নিয়েছে। তারা প্রকাশ্যেই আহ্বান জানিয়েছে—’ট্রফি যেই দলের প্রাপ্য, তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে।’

এশিয়া কাপের ট্রফি ভারতের কাছে এখন গুপ্তধনের মতো। পেতে হলে খুঁজে নিতে হবে। আর এই লুকোচুরি খেলায় মূল কল কাঠি নাড়া নাকভিও কম নন। যক্ষের ধন হিসেবে আগলে রেখেছেন ট্রফিটা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link