‘এ’ প্লাস ক্যাটাগরিতে ওঠেনি একজনেরও নাম। ২০২৬ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। গতবার ছিল ২১ জন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২৮ জনের।
গতবার এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল তাসকিন আহমেদের। তবে এবার সেই জায়গাটা ফাঁকাই পড়ে আছে। এবারের তালিকাটা তাই শুরু করা হয়েছে এ ক্যাটাগরি থেকেই।
যেখানে জায়গা করে নিয়েছেন মোট চারজন ক্রিকেটার। আট লাখ টাকা বেতনের এই ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

ছয় লাখ টাকার বি ক্যাটাগরিতে ১১ জনকে রাখা হয়েছে। মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।
সি ক্যাটাগরির জন্য বেতন রাখা হয়েছে চার লাখ, যেখানে ছয়জন ক্রিকেটার আছেন এই তালিকায়। সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ এবং নাসুম আহমেদ।
সর্বশেষ ডি ক্যাটাগরিতে আছেন আরও সাতজন। সাইফ হাসান, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান। এই ২৮ জন মিলেই এবারের কেন্দ্রীয় চুক্তির তালিকা। এখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইমন, হাসান মুরাদ এবং তানভীর ইসলাম।

Share via:











