নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই মলিন বুমরাহ!

ভারত দলের সবচেয়ে সেরা অস্ত্র কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন পড়বে না কারোরই। তিনি জসপ্রিত বুমরাহ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন। তাঁর মাস্টারক্লাস স্পেলেই তো সেমিতে ডুবেছে ইংল্যান্ডের তরী। তবে ফাইনালে যে এই বুমরাহই হয়ে দাঁড়াচ্ছে ভারতের দুশ্চিন্তার কারণ।

বর্তমান সময়ের সেরা বোলার, পুরোটা সময়ের সেরা বললেও খুব ভুল বলা হবে না। ভারতের যত অর্জন তাঁর বড় অংশীদার যে এই জসপ্রিত বুমরাহ। মহীরূহ হয়ে পুরো দলের বোলিং আক্রমণ আগলে রাখেন তো তিনিই। অবিশ্বাস্য সব পথ পাড়ি দিতে এই বুমরাহই তো দলের কান্ডারি।

ইংল্যান্ডকে সেমিতে দমিয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। আহমেদাবাদের নির্মল রাতটাই নির্ধারণ করতে ট্রফি যাবে কার ঘরে। তবে এই রাতটা যে খুব বেশি ভাবাচ্ছে বুমরাহকে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই উজ্জ্বল তারাটাই হয়ে ওঠে অনুজ্জ্বল।

টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে পরিসংখ্যানটা যে খুব বেশি শোভনীয় নয় বুমরাহর নামের পাশে। ১৪টা ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছেন মাত্র ১৬ উইকেট। এক উইকেট তুলতে খরচা হয়েছে ২৩.৩৭ রান। ইকোনমি ৭.০৫।

এবার একটু বুমরাহর ক্যারিয়ারের দিকে তাকালেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। ৯৪ ম্যাচে বুমরাহর বোলিং গড় ১৮.৫৭, ইকোনমি রেট ৬.৫৫। কিউইদের বিপক্ষে সত্যিকারের বুমরাহকে যে খুব বেশি খুঁজে পাওয়া যায় না।

ফাইনাল মহারণে দলের সেরা তারকার এমন পরিসংখ্যান যে স্বস্তি দিচ্ছে না ভারতকে। তবে কাগজ-কলম তো আর সব কথা বলে না, মাঠের লড়াইটাই যে মূখ্য এখানে। এখন দেখার এই লড়াইয়ে বুমরাহ জিততে পারেন কিনা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link