হামজাদের সামনে ইউরোপ জয়ের সুযোগ

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী থেকে শুরু করে সমিত সোম, মোরসালিনদের নিয়ে গড়া দল আগের চেয়ে ভালো অবস্থানে যাচ্ছে দিনে দিনে

বাংলাদেশ ফুটবল খেলে আসছে পাঁচ দশকেরও বেশি সময় ধরে। কিন্তু, এই দীর্ঘ পথচলায় একবারও ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিরুদ্ধে খেলার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসে কড়া নাড়ছে দরজায়। খেলবে জুনের পাঁচ তারিখে, সান মারিনোর সাথে।

ইউরোপের দেশ সান মারিনো। ফুটবল খেললেও রেকর্ড তেমন সুবিধার নয়। নিজেদের ইতিহাসে তারা ম্যাচই জিতেছে মাত্র তিনটা। তাও আবার সবগুলোই লিচেস্টাইনের বিরুদ্ধে। ফিফার র‍্যাংকিংয়ে বর্তমানে সবার নিচে তাদের অবস্থান।

অন্যদিকে বাংলাদেশের ফুটবল দল যে খুব ভালো তাও বলা যায় না। ফিফার র‍্যাংকিংয়ে এখন অবস্থান ২১১ দলের মধ্যে ১৮১-তে। কিন্তু, আস্তে আস্তে লাল-সবুজের দলের মধ্যে যে পরিবর্তন আসছে তা নিয়ে সন্দেহ নেই।

ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী থেকে শুরু করে সামিত সোম, মোরসালিনদের নিয়ে গড়া দল আগের চেয়ে ভালো অবস্থানে যাচ্ছে দিনে দিনে তা মানতেই হবে।

যদিও সান মারিনোকে ভালো দলের তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না। কিন্তু, অপেশাদারদের নিয়ে গড়া দল হলেও নিয়মিত ইউরোপের বড় দলদের সাথে তারা খেলে। অভিজ্ঞতা এখানে বড় বিষয়।

জামাল ভূঁইয়ার দলের জন্য সামনে এখন এক বড় সুযোগ। সার মারিনোর সাথে ভালো খেলে হারাতে পারলে হয়তো খুলতে পারে ইউরোপের দরজা। যে ইউরোপ বাংলাদেশের ফুটবলের জন্য অনাবিষ্কৃত রয়ে গেছে, সেই ইউরোপ হয়তো আবিষ্কারের সুযোগ পাওয়া যেতে পারে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link