আজও ফুটবল উপভোগ করতে চান রোনালদো!

যে সময়ে এসে খেলতে নামলেও বেশিরভাগ খেলোয়াড়ের পক্ষে নিজের সেরা রূপ প্রদর্শন সম্ভব হয় না, সেখানে রোনালদো সবার চেয়ে আলাদা।

দেখতে দেখতে বয়স হয়েছে অনেক। কত গোল, কত ট্রফি জেতা, কত বুনো উল্লাসে মাতিয়ে দেওয়ার মতো স্মৃতি; এত কিছুর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা শেষ হয়ে যায়নি। আজও তাই তো তিনি সবুজ মাঠে নামেন উপভোগ করবেন বলে।

 

ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি ছেড়ে যেদিন সৌদি প্রো লিগে পাড়ি জমান তখন অনেকেই ভেবেছিল রোনালদো যেন আড়ালে চলে যাবেন। কিন্তু, সিআর সেভেনকে থামানোর মতো কেউ নেই। যিনি এগিয়ে যাচ্ছেন হাজার গোলের দিকে।

 

৪১ বছর বয়স, যেখানে মাঠের বাইরে থাকে অন্য সব খেলোয়াড়েরা সেখানে রোনালদো ঠিকই দৌড় চালিয়ে যাচ্ছেন বল পায়ে নিয়ে। যৌবন টগবগ করতে থাকা তরুণের মতো তাঁর মধ্যে গোল করার, ম্যাচ জেতার, নিজের চিহ্ন রেখে যাওয়ার তীব্র তৃষ্ণা।

সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানে থাকা আল-হিলালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে আট পয়েন্টে এগিয়ে আছে আল-নাসর। পর্তুগিজ এই তারকা তাই তো চোখ রাখছেন দলের হয়ে লিগ শিরোপা জেতার দিকেই।

 

যে সময়ে এসে খেলতে নামলেও বেশিরভাগ খেলোয়াড়ের পক্ষে নিজের সেরা রূপ প্রদর্শন সম্ভব হয় না, সেখানে রোনালদো সবার চেয়ে আলাদা। ২৫ গোল করে গোলদাতার তালিকায় তিনে থাকা রোনালদো যেন নিজের পরিচয়টা জানান দিতে চান এখনো।

 

আল-আহলির সাথে গোল করে ম্যাচ জেতানোর পর সাংবাদিকদের বলেন নিজের ভবিষ্যতের কথা। রোনালদো জানান, ‘আমার ক্যারিয়ারের শেষ সময় চলে আসছে, তাই এখন আমি প্রতিটি ম্যাচই উপভোগ করে খেলতে চাই।’

আজও তিনি গোল করতে চান, নিঙড়ে দিয়ে দিতে চান নিজের শক্তির সবটুকু। মাঠের প্রতি, ফুটবল নামের খেলাটার প্রতি তাঁর ভালোবাসা অনুপ্রাণিত করার মতো। তাঁকে দেখলে মনে হয়, পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, এক রোনালদো ছাড়া।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link