জিততেই ভুলে গেছে পাঞ্জাব!

প্রথম সাত ম্যাচের ছয় জয়, হার নেই একটিতেও। সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল পাঞ্জাব কিংস। মুদ্রার উল্টো পিঠ দেখা গেল পরের চার ম্যাচে। অক্ষর প্যাটেল আর ডেভিড মিলারের ব্যাটে চড়ে পাঞ্জাবকে পরাজয়ের হালি পূর্ণ করালো দিল্লি ক্যাপিটালস।

প্রথম সাত ম্যাচের ছয় জয়, হার নেই একটিতেও। সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল পাঞ্জাব কিংস। মুদ্রার উল্টো পিঠ দেখা গেল পরের চার ম্যাচে। অক্ষর প্যাটেল আর ডেভিড মিলারের ব্যাটে চড়ে পাঞ্জাবকে পরাজয়ের হালি পূর্ণ করালো দিল্লি ক্যাপিটালস।

আগে ব্যাট করে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় ২১০। জেতার জন্য যথেষ্ট রসদই ছিল স্কোরবোর্ডে। বল হাতে দিল্লির টপ অর্ডার গুঁড়িয়ে দেয় ৩৩ রানের মধ্যেই। স্বস্তির একটা আভাস বাতাসে ভেসে আসে পাঞ্জাব শিবিরে। এবার হয়তো জয়খরা কাটবে। তবে এরপরই বিপত্তির শুরু।

সেনাপতি অক্ষর প্যাটেল ব্যাট হাতে লড়াই চালান। সঙ্গী হিসেবে পান আরেক বিশ্বস্ত সেনানি ডেভিড মিলারকে। ভাগ্যের চাকা ঘোরাতে থাকেন দুজন মিলে। মাঝপথে অক্ষর বিদায় বলেন ফিফটি তুলে। তখনও স্কোরবোর্ডের বিচারে দিল্লির জয় মানেই অবিশ্বাস্য কিছু।

মিলার এগিয়ে আসেন শেষ চেষ্টা করার জন্য। তবে তীরের দেখা পেলেও পৌঁছে দিতে পারেননি দলকে। ৫১ রানেই থামতে হয় তাঁকে। তখনও দিল্লির দরকার ৪১ রান। বাকি কাজটা করার সাহস দেখান আশুতোষ শর্মা এবং মাধব তিওয়ারি। কপি-বুক ফিনিশিংয়ে এনে দেন তিন উইকেটের জয়।

কাগজে-কলমে দিল্লির প্লে-অফের সুযোগ এখনও আছে। তবে বাস্তবিক অর্থে সেটা এক অলীক স্বপ্ন। অবিশ্বাস্য কিছু না ঘটলে প্লে-অফে পা রাখা সম্ভব নয় তাদের জন্য। তবে পাঞ্জাবের বিপদসংকেত আরও একবার বেজে উঠল। শেষবেলায় এসে পা হড়কানোর আশঙ্কা জেঁকে বসেছে শ্রেয়াসদের ঘাড়ে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link