দলের প্রয়োজনে ভেঙ্কটেশ আইয়ার সবখানে!

ভেঙ্কটেশ আইয়ার বুঝিয়ে যাচ্ছেন দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারেন। এই যেমন ফাইনাল মহারণে ১৬ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন।

তিনি কোন স্বীকৃত ওপেনার নন, তবে এই জায়গায় নেমে বোলারদের ঘুম হারাম করে যাচ্ছেন প্রতিনিয়ত। ভেঙ্কটেশ আইয়ার বুঝিয়ে যাচ্ছেন দলের প্রয়োজনে যেকোনো কিছু করতে পারেন। এই যেমন ফাইনাল মহারণে ১৬ বলে ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন।

গুজরাটের দেওয়া লক্ষ্যটা মাত্র ১৫৬ রান। ফাইনাল ম্যাচে এই রান জেতার জন্য যথেষ্ট কোনভাবেই না। তবে একটা সুযোগ তো সবসময় থাকে, অঘটন ঘটলেও যে ঘটতে পারে। তবে কিসের কী, ভেঙ্কটেশ আইয়ার সেই সুযোগটাই তো দিলেন না গুজরাটকে।

ওপেনিংয়ে নেমে রীতিমতো ছোট লক্ষ্যকে আরও ছোট করে আনলেন। কিসের যেন তাড়া, দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরার জন্য যেন তর সইছে না আর। বল যেখানেই পড়ুক ঠিকানা হবে গ্যালারিতে, এই মন্ত্রই ধারণ করেছিলেন ব্যাটে।

১৬ বল মাঠে থেকেই ম্যাচের গতিপথ অতি সহজেই নির্ধারণ করে দেন, ৩২ রান যখন নামের পাশে দল তুলেছে ৪.২ ওভারেই ৬২ রান। এরপর আর কিছুই যে গুজরাটের জন্য বাকি থাকে না।

তবে ভেঙ্কটেশকে এই এক ম্যাচ নয়, আসরজুড়েই যে ম্যাচগুলোয় সুযোগ পেয়েছেন দলের জন্য ইমপ্যাক্টফুল হয়েছেন। দুরন্ত শুরু কিংবা পরিস্থিতি বিবেচনায় হাল ধরা, সবই করেছেন সুনিপুণভাবে। সাত ম্যাচ খেলেই নামের পাশে রানসংখ্যা ২০৯, গড় ৫২ আর স্ট্রাইক রেট ১৮৬। প্রশংসাবাণী তাই তাঁর প্রাপ্যই বটে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link